আমিরের মেয়ে ইরাকে কি চেনেন, ভবিষ্যতে ইনিও কাঁপাতে তৈরি বলিউড
আমিরের মেয়ে ইরা বলিউড কাঁপাতে পারেন ভবিষ্যতে। তবে তিনি অভিনয় করবেন নাকি অন্য কোনও কাজ করবেন তা ভবিষ্যতই বলবে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যে সিনেমাই করেন তা সুপারহিট হয়ে যায়। মিডিয়া সবসময় তাঁকে ঘিরে থাকে। তিনি যেখানে যান, যাই করেন তা খবর হয়ে যায়। এবার বোধহয় সময় হয়েছে পরিবারের অন্য কোনও সদস্য সেই লাইমলাইট ভাগ করে নেবেন। আমিরের মেয়ে ইরা বলিউড কাঁপাতে পারেন ভবিষ্যতে। তবে তিনি অভিনয় করবেন নাকি অন্য কোনও কাজ করবেন তা ভবিষ্যতই বলবে। ইরাকে নিয়ে কিছু অজানা কথা জেনে নেওয়া যাক একনজরে।

ইরার পছন্দ
আমির খানের মেয়ে ইরা কিন্তু অভিনয়ের চেয়ে বেশি পছন্দ করেন মিউজিক। তিনি মিউজিক কম্পোজার হতে চান। সেইমতো কম্পোজার রাম সম্পতের অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করছেন।

জুনেইদ ও ইরা
ইরার দাদা তথা আমিরের বড় ছেলে জুনেইদ বলিউডে পা রেখেছে, তবে অভিনেতা হিসাবে নয়, সহযোগী পরিচালক হিসাবে। রাজ কুমার হিরানির পরিচালিত পিকে সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছেন জুনেইদ।

সমাজসেবি ইরা
আমির খানের মেয়ে ইরা রাস্তার সারমেয়দের বাঁচাতে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলেন। টাকা তুলে তা নিয়ে তাদের চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা যাতে করা যায়। ম্যাচটি হয় কোলাবার কুপারেজ গ্রাউন্ডে। সেই ম্যাচে হৃত্বিক রোশন, সলমন খান, অদিত্য রয় কাপুর, সোহেল খান, অভিষেক বচ্চন, এল্লি আব্রাম সহ অনেক বড় বলিউড সেলেবসই অংশ নেন। ইরার এমন উদ্যোগে মোহিত সবাই।

কিরণের সঙ্গে বন্ধুত্ব
আমির খানের আগের স্ত্রী রিনার সন্তান ইরা। তা সত্ত্বেও আমিরের বর্তমান স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে ইরার বন্ধুত্ব অনেকটাই। বিভিন্ন স্যোশাল পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। কিরণকে নিয়ে ইরা বা জুনেইদের মধ্যে কোনও অশান্তি হয়েছে, এমনটাও শোনা যায়নি কখনও।












Click it and Unblock the Notifications