মাত্র ৩ দিনে ১০০ কোটির ক্লাবে আমির খানের 'দঙ্গল'

গত শুক্রবারই মুক্তি পেয়েছিল আমির খানের ছবি 'দঙ্গল'। বড়দিনের বাজারে জমিয়ে ব্যবসা করল এই ছবি। আর তারই জেরে মাত্র ৩ দিনে ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল দঙ্গল।

গত শুক্রবারই মুক্তি পেয়েছিল আমির খানের ছবি 'দঙ্গল'। বড়দিনের বাজারে জমিয়ে ব্যবসা করল এই ছবি। আর তারই জেরে মাত্র ৩ দিনে ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল দঙ্গল।

যত দিন যাচ্ছে ততই যেন আমির খানের দঙ্গল ছবি থেকে ব্যবসার পরিমাণও বাড়ছে। শুক্র, শনি ও বড়দিনের রবিবার মিলিয়ে মোট ১০৬.৯৫ টাকার ব্যবসা করেছে দঙ্গল।

মাত্র ৩ দিনে ১০০ কোটির ক্লাবে আমির খানের 'দঙ্গল'

এই ছবি হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে। ২০০৮ সালে গজনি, ২০০৯ সালে থ্রি ইডিয়টস, ২০১৩ সালে ধুম ৩ এবং ২০১৪ সালে পিকে ছবির পর ফের বড়দিনের সাফল্য আমিরের ঝুলিতে।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ জানিয়েছেন, শুক্রবার ২৯.৭৮ কোটি, শনিবার ৩৪.৮২ কোটি এবং বড়দিনের রবিবারে ৪২.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে দঙ্গল। রবিবারে রেকর্ড পরিমান ব্যবসায় নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে এই দঙ্গল।

একদিনে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করার রেকর্ড ছিল সুপারস্টার সলমন খানের সুলতান ছবির। একদিনে ৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। সুলতানকে টেক্কা দিয়ে দঙ্গলই এদিক থেকে বলিউডের নতুন বাদশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+