'দঙ্গল' সিনেমায় আমিরের মেয়ে হওয়ার অডিশন : ব্যর্থ ২১ হাজার জন

মুম্বই, ৮ এপ্রিল : ছবি করার সময় বরাবরই প্রচণ্ড খুঁতখুতে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। বেছে বেছে ছবি করেন, এক-দু'বছরে একটার বেশি ছবি তাঁর বেরোয় না। এতটাই ভালোবেসে কাজটা করার চেষ্টা করেন তিনি।

সেই ছবিটাই ফের একবার সামনে আসল। এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি 'দঙ্গল' নিয়ে চূড়ান্ত ব্যস্ত আমির। চলছে সিনেমার নানা কাজ। এখানে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। যিনি একইসঙ্গে চারজন মেয়ের একজন দায়িত্বশীল পিতা।

'দঙ্গল' সিনেমায় আমিরের মেয়ে হওয়ার অডিশন : ব্যর্থ ২১ হাজার জন


এই ধরনের ভূমিকা আমিরের কাছে নতুন তবে এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ওই চারজন মেয়েকে খুঁজে বের করা যারা আমিরের সঙ্গে অভিনয় করবেন।

বলিটাউনে জোর খবর, সারা দেশ থেকে এখন পর্যন্ত ২১ হাজার জন মেয়ের অডিশন নেওয়া হয়ে গিয়েছে তবে তার মধ্যে থেকে কোনও মেয়েকেই নিজের মেয়ে হিসেবে পছন্দ হয়নি আমিরের।

প্রোডাকশন সূত্রে খবর, ওই রোলের জন্য দেশজুড়ে মেয়েদের হদিশ করে বেড়াচ্ছেন তিনি। যারা এখনও পর্যন্ত হাজিরা দিয়েছেন তারা সবাই ব্যর্থ হয়েছেন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। এর আগে শোনা গিয়েছিল, তাপসী পান্নু, দীক্ষা শেঠ ও আকসারা হায়ান নামে তিনজনকে বাছাই করা হয়েছে। তবে সেটাকে ছাপিয়ে নয়া খবর সামনে উঠে এসেছে।

সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিতে আমির চার মেয়ের বাবা। সূত্রের খবর, চারজন আনকোরা মুখকে এই ছবিতে নিতে চান আমির। একইসঙ্গে শর্ত, এদের কেউ এর আগে রুপোলি পর্দায় মুখ দেখাননি। অভিনয়ের তালিম না থাকা মেয়েদেরই খোঁজে রয়েছেন আমির, এমনটাই জানা গিয়েছে।

ইতিমধ্যে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ঘুরে অডিশন নিয়েছেন প্রোডাকশনের সঙ্গে জড়িতরা। তবে এখনও কাউকেই নিজের মেয়ে হিসেবে পছন্দ হয়নি আমিরের। শেষপর্যন্ত কাদের ভাগ্যের ছিকে ছেঁড়ে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+