জন্মদিনের পরই বড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা আমির খান
সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির খান
জন্মদিনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেতা আমির খান। তিনি তাঁর ভেরিফায়েড টুইটার ও ইনস্টাগ্রামে একই কথা ঘোষণা করেছেন। সেই বিবৃতিতে আমির খান বলেছেন, 'বন্ধুরা, আমার জন্মদিনে এত ভালবাসা আর শুভেচ্ছাবার্তা পাঠানোয় আমি আপ্লুত। আমার হৃদয় পরিপূর্ণ। জানিয়ে রাখি, এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট…যেমনটা আপনারা জানেনই আমি সোশ্যালে খুব সক্রিয় এমনিতেই, তাই আমি নিজের উপস্থিতি দূর করবার সিদ্ধান্ত নিয়েছি।’ আমির জানিয়েছেন যে তাঁর প্রোডাকশনের আনুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া মারফত তিনি তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ ও ছবি সংক্রান্ত সব খবর জানাবেন।

তবে আচমকা আমির খানের সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ায় তাঁর ভক্তরা অনেকেই হতাশ হয়েছেন। তবে তিনি নতুন প্রোডাকশন চ্যানেলের কথাও এদিন ঘোষণা করেছেন, যার নাম একেপিপিএল_অফিসিয়াল। নতুন এই অ্যাকাউন্টে শুধু একটাই পোস্ট রয়েছে, যেটি তাঁর জন্মদিনের পোস্ট, যেখানে আমির খান তা পরবর্তী ছবি লাল সিং চাড্ডার অবতারে মাথায় পাগড়ি পরে রয়েছেন। রবিবারই আমির খানের ৫৬তম জন্মদিন ছিল। গত মাসে আমির খান জানিয়েছিলেন যে তিনি তাঁর ফোন বন্ধ করে দেবেন সম্পূর্ণভাবে, যাতে তা ব্যক্তিগত ও পেশাগত জীবনের মাঝে ব্যাগড়া না দিতে পারে। এমনিতেই খুব কম পোস্ট করেন আমির খান, ব্যক্তিগত জীবনের ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় রয়েছে হাতে গোনা কয়েকটা।
আমির খানকে শীঘ্রই দেখা যাবে 'লাল সিং চাড্ডা’ হিসাবে, হলিউড ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়্যাল রিমেক এই ছবি। অদভেত চন্দন পরিচালিত এই ফিল্মে আমিরের বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান। করোনা আবহে ছবির মুক্তি পিছিয়েছে, চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা 'লাল সিং চাড্ডা’র। করিনা ও আমির খানকে শেষবারের মতো দেখা গিয়েছিল ২০১২ সালে তলাশ ও ২০০৯ সালে থ্রি ইঢিয়ট ছবিতে একসঙ্গে কাজ করতে।












Click it and Unblock the Notifications