শুভ জন্মদিন : ৯৫ থেকে কমে আমিরের ওজন এখন ৮২ কেজি!

যে সিনেমাই করেন, তাতে পুরো মনপ্রাণ ঢেলে দেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। চরিত্রের প্রয়োজনে নিজের শরীরে হোক বা লুকে হাজারো পরিবর্তন আনতে পিছপা হন না। এহেন অভিনেতা আমিরের এদিন ৫১তম জন্মদিন। [ইমতিয়াজ আলির আগামী ছবিতে শাহরুখ এবং আমির খান?]

আমির খান তাঁর পরবর্তী সিনেমা দঙ্গলের জন্য গতবছর থেকেই বারবার সংবাদের শিরোনামে এসেছেন। কারণ চরিত্রের প্রয়োজনে ৬২ কেজি ওজন থেকে বাড়িয়ে তা নব্বইয়ের ঘরে নিয়ে গিয়েছিলেন তিনি। [বলিউড সেলেবসদের সম্পর্কে অজানা নানা মজাদার তথ্য]

শুভ জন্মদিন : ৯৫ থেকে কমে আমিরের ওজন এখন ৮২ কেজি!

আর সেজন্য শরীরে নানা রকমের অসুবিধা হচ্ছিল মিস্টার পারফেকশনিস্টের। এমনকী শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। কিন্তু এসব সত্ত্বেও শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে ওই ওজন নিয়েই শ্যুটিং করে গিয়েছেন আমির খান। [স্কুল-কলেজের গণ্ডী পেরোননি এই বলিউড তারকারা]

সিনেমার শ্যুটিং সেরে আগের ওজনে ফিরতে চেয়ে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে থেকে ১৫ দিনে ১৩ কেজি ওজন ঝরিয়ে ফিরেছেন আমির। আপাতত তাঁর ওজন ৯৫ থেকে কমে ৮২ কেজিতে এসে থেমেছে। আগামী দিনে আরও ১৩ কেজি ওজন ঝরাবেন, এমনটাই দবি করেছেন তিনি। [জেনে নিন বলিউডের সেরা নায়কদের কার কত উচ্চতা]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+