নবরাত্রির আরতিতে আমির, গা ভাসালেন 'গরবা'-র আনন্দে, দেখুন ছবি

গোটা দেশ উৎসবের মরশুমে মাতোয়ারা। একপ্রান্তে দুর্গাপুজো তো দেশের অপর প্রান্ত মেতেছে নবরাত্রির আনন্দে । গুজরাতে নবরাত্রি পালনের সঙ্গে চলছে ভরপুর গরবা নাচের আসরও।

গোটা দেশ উৎসবের মরশুমে মাতোয়ারা। একপ্রান্তে দুর্গাপুজো তো দেশের অপর প্রান্ত মেতেছে নবরাত্রির আনন্দে । গুজরাতে নবরাত্রি পালনের সঙ্গে চলছে ভরপুর গরবা নাচের আসরও। এরকমই এক পরিস্থিতিতে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট গিয়েছিলেন গুজরাতের ভদোদরাতে । সেখানে নবরাত্রির আনন্দে কীভাবে গা ভাসালেন এই নায়ক দেখে নিন।

ছবির প্রমোশন

ছবির প্রমোশন

আসন্ন ছবি 'সিক্রেট সুপারস্টার' -এর প্রমোশনে ভদোদরা গিয়েছিলেন আমির। আমির খান ও তাঁরস্ত্রী কিরণ রাওয়-এর প্রযোজনায় ছবি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

নবরাত্রির আরতিতে আমির

নবরাত্রির আরতিতে আমির

নবরাত্রির মরশুমে ছবির প্রচারে গুজরাত গিয়ে, মা অম্বার আরতিও করেন আমির। আমিরের এই আরতি করার দৃশ্য দেকার জন্য ভিড় উপচে পড়ছিল।

আমিরকে ঘিরে ভিড়

আমিরকে ঘিরে ভিড়

৫২ বছর বয়সী আমিরকে ঘিরে ভদোদরাতে বেশ উৎসাহ উত্তেজনা ছিল মানুষের মধ্যে। স্টেজ থেকে ফ্যানেদের সঙ্গে এদিন সেলফিও তুলতে দেখা যায় বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে।

সোশ্যাল মিডিয়ায় আমিরি পোস্ট

সোশ্যাল মিডিয়ায় আমিরি পোস্ট

ভদোদরাতে নবরাত্রির আনন্দে মাতোয়ারা হয়ে উচ্ছসিত আমির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। টুইটারের সেই পোস্ট-এ আমির লেখেন, "ভদোদরাতে আমার প্রথম গরবা! কী পরিবেশ কী অনুভূতি! ধন্যবাদ ভদোদরা! "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+