Aamir Khan: সরফরোশ-২ তে দেখা যাবে আমির খানকে? অনুরাগীদের কী বার্তা দিলেন পারফেকশনিস্ট খান
একের পর এক ছবি ফ্লপ। আর কোনও ছবিতে দেখা যাচ্ছে না আমির খানকে। এবার ভক্তদের আশার খবর শোনালেন বলিউড তারকা। তিনি জানিয়েছেন সরফরোশ ছবির সিক্যুয়ালে তাঁকে দেখা যাবে। ২৫ বছর আগে আমির খান এবং সোনালি বেন্দ্রের সুপারহিট কেমিস্ট্রি দর্শকদের মুদ্ধ করেছিল সরফরোশ ছবিতে।
তিনি জানিয়েছেন সরফরোশ-২ হলে তাতে তিনি অভিনয় করতে রাজি। তিনি নিশ্চয় শট দেবেন বলে জানিয়েছেন। আমিরের এই মন্তব্যের পর অনুরাগীরা নতুন করে আশা দেখছেন। পরিচালক জনকে উদ্দেশ্য করে আমির খান বলেছেন , সরফরোশ-২-র জন্য স্ক্রিপ্ট তৈরি করতে। এবং তিনিও চাইছেন সরফরোশের সিক্যুয়েল তৈরি হোক।

১৯৯৯ সালের ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল সরফরোশ ছবিটি। আমির খান, সোনালি বেন্দ্রে ছাড়াও ছবিতে ছিলেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে আমির খান এসিপি অজয় রাঠোরের চরিত্রে অভিনয় করেছিলেন।
ভারত-পাক সীমান্তে অস্ত্রের চোরাচালান নিয়ে তদন্ত চালাচ্ছিলেন তিনি। এই চোরাচালানের কারণেই জঙ্গিরা ভারতে অস্ত্রের সাহায্য পাচ্ছিল। তার তদন্তে নেমে মাস্টার মাইন্ডকে গ্রেফতার করার দুঃসাহসিক অভিযান দেখানো হয়েছে ছবিটিতে। পরিচালক জন ম্যাথুর তৈরি স্ক্রিপ্ট দর্শকদের মুদ্ধ করেছিল।
পরিচালক কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এই ছবিটি করার আগে তাঁর বন্ধুরা বলেছিলেন ছবিটি হিট করবে না। সেই সঙ্গে এই ছবিতে আমিরের জায়গায় শাহরুখ খানকে নিলে ভাল হত বলে মন্তব্য করেছিলেন তাঁরা। তাঁকে সকলেই বলেছিলেন ছবিতে শাহরুখ খানকে নেওয়া জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। এবং তিনি সকলের মতামত না নিয়েই আমির খানকে নিয়ে ছবিটি করেন।
তিনি আমিরকে নিতে চেয়েছিলেন কারণ আমির খান এর আগে কোনও অ্যাকশন মুভি করেননি। সব লাভস্টোরি করেছিলেন। এই ধরনের ছবিতে তাঁকে দেখা যায় নি। তিনি চেয়েছিলেন এমন একজনকে প্রধান চরিত্রে নিতে যাঁকে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। সেকারণেই শাহরুখের পরিবর্তে আমিরেই আস্থা রেখেছিলেন তিনি। এবং ছবিটি হিটও করেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications