ভিনেশ ফোগাটকে ভিডিও কল আমিরের, তাহলে কি দঙ্গল ২-র শ্যুটিং শুরু হয়ে গেল?
হঠাৎ করে ভিনেশ ফোগাটকে ভিডিও কল করলেন আমির খান। প্যারিস অলিম্পিকের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে নাকি ভিনেশকে ফোন করেছিলেন আমির। এই ভিনেশের পরিবারকে নিয়েই দঙ্গল ছবিটি তৈরি করেছিলেন আমির খান। ভিনেশের জ্যাঠামশায় মহাবীর ফোগতের কাহিনী তুলে ধরেছিলেন সেলুলয়েডে।
হঠাৎ করে ভিনেশকে ফোন করলেন কেন আমির এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি দঙ্গল ২ -র শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ দীর্ঘদিন আমির খানকে কোনও সিনেমায় দেখা যাচ্ছে না। মাঝে আবার শোনা যাচ্ছিল তাহলে কি দঙ্গল ২ দিয়ে ফের ফিরে আসবেন তিনি।

পর পর বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছে। তার পর থেকে আর তাঁকে বলিপাড়ার কোনও ছবিতে দেখা যাচ্ছে না। তাহলে কি শেষ পর্যন্ত সিনেমা থেকে অবসর নিতে চলেছেন আমির খান এমনই জল্পনা শুরু হয়েছিল। আমির নাকি তাঁর ছেলের কাছে অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশও করেছিলেন। তারপরে আরও জল্পনা শুরু হয়েছে। আমির খানের ছেলে ইতি মধ্যেই ডেবিউ করে ফেলেছে। জুনেইদ খানের অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
বড় পর্দায় অভিনয় করছেন আমিরের ছেলে। দক্ষিণের জনপ্রিয় নায়িকার সঙ্গে শ্যুটিং করছেন তিনি। জাপানের শ্যুটিং ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি দঙ্গল ২ নিয়ে আসছেন আমির খান। ২০১৬ সালে আমির খানের ছবি দঙ্গল সুপার হিট হয়েছিল। ছবিতে মহাবীর ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে মহাবীর ফোগতের দুই মেয়ে গীতা ফোগত এবং ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছিলেন ফতিমা সানা শেখ এবং সনায়া মলহোত্রা। এবার দঙ্গল ২ ছবিকে কি নিয়ে আসবেন তিনি তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications