পাগড়ি, একমুখ দাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন আমির খান
‘লাল সিং চাড্ডা’ ছবির ফার্স্ট লুকে দেখা গেল আমির খানকে। টম হাঙ্কস অভিনীত ১৯৯৪ সালে হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’–এর হিন্দি রিমেকে দেখা যাবে আমির ও করিনাকে।
'লাল সিং চাড্ডা’ ছবির ফার্স্ট লুকে দেখা গেল আমির খানকে। টম হাঙ্কস অভিনীত ১৯৯৪ সালে হলিউড ছবি 'ফরেস্ট গাম্প’–এর হিন্দি রিমেকে দেখা যাবে আমির ও করিনাকে। হলিউডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছবিটি পুনরায় বলিউড তৈরি করার সাহস দেখিয়েছে। এই 'ফরেস্ট গাম্প’ ছবিটি 'লাল সিং চাড্ডা’ তৈরি করার অনুপ্রেণণা জুগিয়েছে আমিরকে। সোমবারই এই ছবির ফার্স্ট লুকে দেখা গেল আমিরকে।

গত সপ্তাহেই অদ্ভেত চন্দন পরিচালিত এই ছবির শুটিং ফ্লোর থেকেই আমিরের লুকস ফাঁস হয়ে যায়। যেখানে আমিরকে পাগড়ি ও একমুখ দাঁড়িতে দেখা গিয়েছিল। ফার্স্ট লুকেও দেখা গেল গোলাপি রঙের পাগড়ি, চেক শার্টস ও একমুখ দাড়িতে মিটি মিটি হাসছেন পাঞ্জাবি আমির। তাঁর চোখে রয়েছে আলাদা এক আশার চমক। পোস্টারটি দেখে মনে হচ্ছে আমির কোনও ট্রেনে বসে রয়েছেন। 'থ্রি ইডিয়টস’–এর পর আবারও জুটি বাঁধতে দেখা যাবে আমির–করিনাকে। ইনস্টাগ্রামে আমির তাঁর লুকস দেওয়ার পর থেকেই প্রতিক্রিয়ার বন্যা বইতে শুরু করে দিয়েছে। এই ছবিতে আমির খান লাল সিং চাড্ডার ভূমিকায় অভিনয় করছেন। যিনি এক শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন। শাহরুখ ও সলমন খানকেও এ ছবিতে ক্যামিওর ভূমিকায় দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications