শার্ট তো খোলেন, প্যান্ট খুলতে পারবেন কি? 'বন্ধু' সলমনকে চ্যালেঞ্জ আমির খানের

শার্ট তো খোলেন, প্যান্ট খুলতে পারবেন কি? 'বন্ধু' সলমনকে চ্যালেঞ্জ আমির খানের
মুম্বই, ২১ অগস্ট : কথায় কথায় গায়ের জামা খুলে পেশীবহুল শরীর প্রদর্শনে যদি কারোর নাম নেওয়া যায় তিনি হলেন সলমন খান। কিন্তু শার্ট বর্জন করলেও কখনও প্যান্ট ছাড়া দেখা যায়নি সলমনকে। এবার সেই সূত্র ধরেই পরম বন্ধু সলমনের দিকে মজার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মিস্টার পারফেকশনিষ্ট আমির খান।

ধুম ৩ এ আমির খানের টুপি বেশ জনপ্রিয় হয়েছিল। এমনকী সলমনেরও খুব পছন্দ হয়েছিল আমিরের টুপি। আমিরের কথায়, " বিগ বসে সঞ্চালনার সময়েই সলমন ওই টুপি পড়েছিলেন। এবার আমি ওর বন্ধুত্ব পরীক্ষা করে দেখতে চাই। সলমনকে শার্ট খুলতে আমরা দেখেছি। কিন্তু আমি দেখতে চাই চাই ও প্যান্ট খুলতে পারে কিনা। বলেই সেই বিখ্যাত দুষ্টুমিষ্টি মুচকি হাসি হাসলেন আমির।"

অনেকেই প্রশ্ন তুলেছেন পিকে তে আমির খানের যে পোস্টারে তাঁকে নগ্ন দেখা গিয়েছে তা আসলে ফটোশপের কারসাজি। আসলে নগ্ন হননি আমির। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়ে আমিরের বক্তব্য, "ছবিটি মোটেই ফোটোশপ করে করা হয়নি। আমি ধুম ৩-এ জন্য চেহারা তৈরি করেছিলাম। দুই ছবির জন্যই প্রায় একই সময়ে শুটিং শুরু করি।"

আমির জানিয়েছেন,"আমার চোখে পোস্টারটি অশ্লীল নয়। কারণ আমি মনে করি অশ্লীলতা জামা কাপড়ে থাকে না, অশ্লীল ধারণা থাকে আমাদের মনে, মস্তিষ্কে এবং একজনের বাচনভঙ্গীতে।" তবে কী চিত্রনাট্যের প্রয়োজনে আমির পর্দায় নগ্নও হবেন। আমিরের জবাব, "এটা খুব কঠিন, কিন্তু এতবছরে আমি বুঝেছি যে কোনও কিছুই অসম্ভব নয়। আমরা শুধু আমাদের কাজটা করতে পারি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+