স্ত্রীর সন্তান প্রসবের সময় 'নওয়াজ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন', বিস্ফোরক দাবি আলিয়ার

স্ত্রীয়ের সন্তান প্রসবের সময় 'নওয়াজ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন', বিস্ফোরক দাবি আলিয়ার

ফের নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্দে তোপ দাগলেন তাঁর স্ত্রী আলিয়া। আগেই তিনি জানিয়েছেন, যে নওয়াজের সঙ্গে তিনি বিবাহ বিচ্ছেদের পথে যেতে চান। আর সেজন্য অভিনেতাকে তিনি ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছেন। এবার নওয়াজপত্নী একে একে মুখ খুলতে শুরু করলেন, তাঁর বিয়ে ঘিরে সমস্যা নিয়ে।

 স্ত্রীয়ের সন্তান প্রসবের সময় নওয়াজ গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন, বিস্ফোরক দাবি আলিয়ার

নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকির অভিযোগ, তাঁদেক প্রথম সন্তান যখন প্রসব হয়, তখন তিনি চেয়েছিলেন যে নওয়াজ তাঁর সঙ্গে থাকুন। তবে তা হয়নি। আলিয়ার অভিযোগ, তিনি যখন সন্তান প্রসব করছিলেন নওয়াজ সেই সময় তাঁর গার্লফ্রেন্ডদের সঙ্গে ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। আলিয়ার দাবি, নওয়াজের বিয়ের পরও বহু গার্লফ্রেন্ড ছিল। আলিয়া বলেন, গার্লফ্রেন্ডদের জন্য নওয়াজ ফোনের ভিন্ন রিংটোন ব্যবহার করতেন। আর তাতেই ধরা পড়ে গিয়েছিলেন সেবার।

কখনও কখনও নওয়াজের ভাই সামস বৌদিকে জানিয়ে দিতেন নওয়াজেক গোপন কর্মকাণ্ডের কথা। সেকথা আলিয়া প্রকাশ করেছেন। আলিয়ার দাবি, তাঁদের বিয়ের ৬ বছরের মধ্যে ৩ থেকে ৪ বছর নওয়াজ পরকীয়া বহু সম্পর্কে লিপ্ত ছিলেন। যদিও আলিয়ার এমন দাবি নিয়ে নওয়াজ কিছু জানাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+