২০০০ টাকার টিকিট কেটেও অনুষ্ঠান স্থলে ঢুকতে পেলেন না দর্শকরা, রহমানের কনসার্টে ধুন্ধুমার
অস্কারজয়ী সঙ্গীতশিল্পী, সুরকার এআর রহমানের কনসার্ট শুনতে ২০০০ টাকা দিয়েও টিকিট কেটেছিলেন অ অনুরাগীরা। কিন্তু কোনও আশাই পূরণ হল না তাঁদের। অনেকে ঢুকতেই পেলেন না কনসার্ট স্থলে। বাইরে দাঁড়িয়ে থাকতে হল দীর্ঘক্ষণ।
আয়োজকদের এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন এআর রহমান নিজেও। সোশ্যাল িমডিয়ায় প্রকাশ্যে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এআর রহমান লিখেছেন, এটা তাঁর জীবনের সবচেয়ে খারাপ একটা কনসার্ট। এতো খারাপ একটা অনুষ্ঠান তিনি আগে কখনও করেননি বলে লিখেছেন। এই চরম বিশৃঙ্খলা নিয়ে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এআর রহমান।

২০০০ টাকা দিয়ে এআর রহমানের কনসার্ট শোনার জন্য টিকিট কেটেছিলেন দর্শকরা। কিন্তু জায়গায় কুলোয়নি। আয়োজকরা জায়গার তুলনায় বেশি টিকিট বিক্রি করে ফেলেছিলেন। ফলে ভেনুতে পৌঁছেও রহমানের কনসার্ট দেখার সুযোগ পাননি অসংখ্য দর্শক। ২০০০ টাকা দিয়ে টিকিট কেটেও রহমানের কনসার্টে ঢুকতে পারেননি অসংখ্য দর্শক। এই নিয়ে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছিল অনুষ্ঠানস্থলে।
রহমান নিেজও খবর জানতে পেরে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন। এবং আয়োজকদের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এমনকী অনুষ্ঠানস্থলের সাউন্ডও ঠিক মতো ছিল না বলে অভিযোগ উঠেছে। যাঁরা ভেতরে ঢুকতে পেরেছিলেন তাঁরাও ভাল করে দেখতে পাননি অনুষ্ঠান। অত্যন্ত খারাপভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি। জীবনের সবচেয়ে বাজে কনসার্ট বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এআর রহমান।
কনসার্টের বাইরে চূড়ান্ত অব্যবস্থা দেখা গিয়েছিল রাতভর। কনসার্টে ঢুকতে না পেরে বিক্ষোভ েদখাচ্ছিলেন দর্শকরা। বৈধ টিকিট থাকা সত্ত্বেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না এই নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। অন্যদিতে সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছিল ভেতরে কনসার্টস্থলেও। রহমানের গানও ভেতরে িঠক মতো শোনা যাচ্ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications