Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোশ্যাল মিডিয়ায় তনুশ্রী দত্তের ওপেন পোস্ট, মিটু নিয়ে ফের সরব অভিনেত্রী

সোশ্য়াল মিডিয়ায় তনুশ্রী দত্তের ওপেন পোস্ট, মিটু নিয়ে ফের সরব অভিনেত্রী

"আশিক বানায়া আপনে" মুভিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করে বলিউডে জনপ্রিয় হয়েছিলেন তনুশ্রী দত্ত। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী। ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। মিটু মুভমেন্ট নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই মুহূর্তে পাশে পেয়েছিলেন একাধিক তারকাকে। অধিকাংশই তার হয়ে কথা বলেছেন। কিন্তু তার পড়ে সব ধামাচাপা পড়ে যায়। হটাৎ করেই হারিয়ে যান অভিনেত্রী। রূপোলি পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। পুনরায় মিটু বিষয়টি উস্কে দিয়ে তনুশ্রী দত্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কয়েকটি তথ্য। তার ইনস্টা হ্যান্ডেলে প্রকাশ পেল তার লেখা লম্বা চওড়া পোস্ট। লেখায় স্পষ্ট বোঝা যাচ্ছে, কতটা মানসিক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী।

মিটু সোশ্যাল মিডিয়ায় সরব তনুশ্রী

মিটু সোশ্যাল মিডিয়ায় সরব তনুশ্রী

এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তনুশ্রী দত্তের লেখা পোস্টটি। তিনি মিটু নিয়ে পুনরায় নানা পাটেকরের বিরুদ্ধে সরব হয়েছেন এবং একটি এনজিও-এর কার্যকলাপকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি সেখানে বলিউড মাফিয়া এবং রাজনৈতিক জগতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ক্রমাগত লড়াই করে চলেছেন, বলে জানিয়েছেন অভিনেত্রী। হাল ছাড়তে মোটেই রাজি নন তিনি। বরং তার লড়াইকে আরও শক্তিশালী করে তোলার জন্য সোশ্যাল সাইটে সাহায্য প্রার্থণা করেছেন। বর্তমানে তিনি কী ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন, সেই বিষয়টি তিনি সর্ব সন্মুখে তুলে ধরেছেন।

মানসিক নির্যাতন নিয়ে মুখ খুললেন তনুশ্রী

মানসিক নির্যাতন নিয়ে মুখ খুললেন তনুশ্রী

তনুশ্রী দত্তার ইনস্টা প্রোফাইলে ঢুকলে প্রথমেই তার লাল ড্রেস পড়া একটি ছবিতে নজর পড়বে। তারপরেই তার একটি লম্বা চওড়া পোস্ট দেখা যাবে। যেখানে অভিনেত্রী রিসেন্ট কিছু ঘটনাকে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, খুব বাজেভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাকে রীতিমতো টার্গেট করা হচ্ছে। গত এক বছর ধরে তিনি নানা মানসিক নির্যাতনের শিকার হয়ে চলেছেন। প্রথমে তার পরিচারিকা যেকোন ধরনের পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে তাকে খাওয়াতেন। এর ফলে নানা শারীরিক সমস্যার মুখোমুখি হন তিনি। এরপর তিনি উজ্জয়িনীতে দু'বার পথ দূর্ঘটনার সন্মুখীন হন। সেখান থেকে কোনরকমে প্রাণে বেঁচে মুম্বাইয়ে ফিরে স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে শুরু করেন। তবে, তিনি তার ফ্ল্যাটের সামনে অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন তিনি।

 আত্মহত্যার পথে হাঁটবেন না, তনুশ্রী

আত্মহত্যার পথে হাঁটবেন না, তনুশ্রী

বিগত দুবছর ধরে বেশকিছু তারকার আত্মহত্যার খবর চিন্তা বাড়িয়েছে মুম্বাই নগরীর উপর। কেউ মানসিক আবসাদে তো আবার কেউ পারিপার্শ্বিক চাপে পড়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু পোস্টের মধ্য় দিয়ে তনুশ্রী দত্তা স্পষ্ট জানিয়ে দেন, সেই পথে হাঁটার মানুষ নন তিনি। সব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করবেন, তবুও আত্মহত্যার পথে হাঁটবেন না তিনি। তিনি আবার হারিয়ে যাওয়া পথ খুঁজে বার করবেন। তিনি দাবি করেন মিটু প্রসঙ্গে তিনি যাদের এবং যে এনজিও-কে সকলের সামনে নিয়ে এসেছিলেন তারাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এই ধরনে ঘটনার বিরুদ্ধে যারাই সরব হচ্ছেন তাদেরকেই টার্গেট করা হচ্ছে। মানসিক, শারীরিক অশান্তির চরম সীমায় পৌঁছে গিয়েছে। রাষ্ট্রপতি শাসন আর সামরিক শাসন আরও কড়া হওয়া হওয়া উচিৎ। না হলে এই রকম ঘটানা ক্রমাগত ঘটতেই থাকবে, বলে তিনি জানান।

 অভিনয়ে ফিরে আসতে চান তিনি

অভিনয়ে ফিরে আসতে চান তিনি

নতুন করে তার কেরিয়ার শুরু করার স্বপ্ন দেখছেন অভিনেত্রী। কাজের জগতে ফিরে যেতে চান তিনি। নতুন প্রোজেক্ট এবং ওয়েব সিরিজের প্রস্তাব রয়েছে তার হাতে। জীবনের অন্ধকারাচ্ছন্ন দিক ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চান তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+