টোটাকে নিয়ে সৃৃজিতের সিরিজের পর অরিন্দমের নয়া প্রজেক্টে ফেলুদার ভূমিকায় কে!
সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদার ছবিতে সদ্য টোটা রায়চৌধুরীকে দেখেছে দর্শক। এবার ওয়েব প্ল্যাটফর্মে আরও এক নতুন স্টারকাস্টের হাত ধরে সত্যজিতের ফেলুদা আসতে চলেছে। কয়েক বছর আগে পর্যন্তও সেলুলয়েডে ব্যোমকেশ নিয়ে টক্কর দেখেছে টলিউড ইন্ডাস্ট্রি। এবার ওয়েব প্ল্যাটফর্মে সৃজিতের ফেলুদার পর আসছে অরিন্দম শীলের ফেলুদা।

(ছবি সৌজন্য: অরিন্দম শীলের ফেসবুক অ্যাকাউন্ট)
উল্লেখ্য, সত্যজিতের লেখা এই গোয়েন্দা গল্পে তাঁর নিজের পরিচালিত ফেলুদা ছবিতে নাম ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় কার্যত বাঙালির কাছে একটি বড় 'উপহার'। ম্যাটিনি আইডল সৌমিত্র গোয়েন্দার বেশে যেভাবে বাঙালির মননে গেঁথে গিয়েছেন, সেই জায়গা থেকে বহু সময় পর পর টলিউডে বা বলিউডে ফেলুদার চরিত্রে নানান অভিনেতাকে দেখা গেলেও, কার্যত বাঙালির কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ই ফেলুদা চরিত্রের মানদণ্ড স্বরূপ। এই প্রেক্ষাপটে চরিত্রে অভিনয় বহু তারকা অভিনেতার কাছেই বড় চ্যালেঞ্জ। এদিকে, ব্যোমকেশ সিরিজ থেকে শুরু করে শবর সিরিজের হাত ধরে পর পর গোয়েন্দা ছবিতে কার্যত দর্শকদের মন জয় করেছেন অরিন্দম শীল। এবার তাঁর সামনে রয়েছে নয়া চ্যালেঞ্জ। অশোক ধনুকার প্রযোজনায় জি ফাইভে আসতে চলেছে ফেলুদাকে নিয়ে নয়া সিরিজ।
এর আগে, আড্ডা টাইমসের প্ল্যাটফর্মে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল ফেলুদার ভূমিকায়। ছবিকে তোপসে ছিলেন ঋদ্ধি। এবার ফের পরমব্রত হতে চলেছেন ফেলুদা। তবে 'সাবাশ তোপসে' বলে যাঁকে তিনি এই ছবিতে সম্বোধন করবেন, তিনি ঋতব্রত মুখোপাধ্যায়! এর আগে, আড্ডা টাইমসের ফেলুদা সিরিজ পরিচালনা করেন পরমব্রত নিজেই। তবে এবার অরিন্দম শীলের হাতে সেই কাজের দায়িত্ব পড়েছে বলে খবর । শোনা যাচ্ছে, 'গ্যাংটকে গণ্ডোগোল ' দিয়ে শুরু হতে চলেছে অরিন্দমের এই সিরিজ। এদিকে, সৃজিতের ফেলুদা সিরিজের দ্বিতীয় ছবি আসতে চলেছে। সেখানে ফেলুদা হচ্ছেন টোটা। ফলে ফেলুদাকে ঘিরে টলিউডে যে 'টক্কর' অব্যাহত থাকতে চলেছে,তা বলাই বাহুল্য। আপাতত পরিচালক অরিন্দম শীল ব্যস্ত, 'মহানন্দা', ' খেলা যখন' এর শ্যুটিং এ। করোনার দ্বিতীয় স্রোতের প্রবল ধাক্কায় যখন টলিউড বিধ্বস্ত ছিল, তখন সেই ধাক্কা কাটিয়ে আপাতত নতুুন পর পর প্রজেক্ট নিয়ে ব্যস্ত অরিন্দম। আপাতত তিনি 'তিরন্দাজ শবর' ছবির জন্য শ্যুটিংয়ের নতুন ব্যস্ততায় ঢুকতে চলেছেন। ফলে অরিন্দমের হাত ধরে ফের একবার পর পর গোয়েন্দা গল্পের সিরিজ পেতে চলেছে বাঙালি। এদিকে, শোনা যাচ্ছে, পরমব্রতই প্রথমে জি ফাইভের ফেলুদার নয়া সিরিজ পরিচলনার দায়িত্বে ফের থাকলেও, বিভিন্ন প্রজেক্টের ব্যস্ততার মাঝে তিনি সিরিজের দায়িত্বভার অরিন্দমকে দেন। এরপরই অরিন্দমের হাত ধরে ফেলুদার গল্পের নয়া চমকের অপেক্ষায় রয়েছে দর্শক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications