'শ্রীমতী' ছবিতে জুটি বেধেছেন সোহম-স্বস্তিকা, কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি
'শ্রীমতী' ছবিতে জুটি বেধেছেন সোহম-স্বস্তিকা, কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি
মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি 'শ্রীমতী' । অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী। আর এই ছবিতেই প্রথম ডেভিউ করতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা। কবে মুক্তি পাচ্ছে নতুন ছবিটি? সিনেমাটির পরিচালনা করেছেন অর্জুন দত্ত ।

পরিচালকের এই ছবিটি কিন্তু তৃতীয় ছবি। অভিনেত্রীর সঙ্গে পরিচালকের কাজ এটি দ্বিতীয়। এই ছবির একটি গানও মুক্তি পেয়েছে, নাম 'শোন শোন'। ছবির গল্পটি অন্যান্য গল্পের তুলনায় একটু আলাদা রকমের। অনুগামীরা জানতে চাইছেন, কী গল্প লুকিয়ে আছে এই সিনেমায়।
এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমায় গল্প। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় করবেন তিনি। শ্রী অর্থাৎ শ্রীমতীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে 'শ্রী'-এর জীবন? কেমন হবে আসন্ন সিনেমাটি, সেদিকেই চাতক পাখীর মত তাকিয়ে অনুগামীরা। শোনা যাচ্ছে ৮ জুলাই মুক্তি পেতে পারে আসন্ন সিনেমাটি।
অপরদিকে, আরেকটি বাংলা সিনেমা মুক্তির অপেক্ষারত। ছবির নাম 'জোকার’। সেখানে ভাই ও বোনের চরিত্রে অভিনয় করবেন তাঁরা। ছবিটির পরিচালক ঋক চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে চিকিৎসক অভিনেতা বি ডি মুখোপাধ্যায়কে। বড় পর্দায় এই প্রথম ডেভিউ করতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চৌধুরীও। তাঁকে আসন্ন সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে।
কিন্তু প্রশ্নটা গল্পটা ঠিক কী নিয়ে! এক মধ্যবিত্ত সাধারণ মায়ের সাধারণ পুত্র সে। যে ছেলে চোখের সামনে মাকে অন্যায়ের শিকার হতে দেখেছে। চোখের সামনে বোনের ধর্ষণ হতে দেখেছে। সমাজের চোখে সে আজ বেজন্মা। এ ভাবেই দিনের পর দিন বিনা প্রতিবাদে সব সহ্যের পরে এক দিন প্রতিবাদে ফেটে পড়ে সে। আইন তুলে নেয় নিজের হাতে। তার ভিতর থেকে বেরিয়ে আসে 'জোকার’। যে নিজের মতো করেই সকলকে শাস্তি দিতে শুরু করেন । ছবিটি রিলিজ হবে সিনেরিও ফিল্মসের ছাতায়, ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায়। কেমন হবে আসন্ন সিনেমাটি! সেদিকেই তাকিয়ে সকলে।
উল্লেখ্য, এবার মুক্তি পেতে চলেছে ওম ও শ্রাবন্তী অভিনীত ছবি 'ভয় পেয়ো না’। বিশেষত এটা কিন্তু একটা হরর ফিল্ম। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন দে। ওমের স্ত্রী হিসেবে দেখা যেতে পারে শ্রাবন্তীকে। কেমন হবে নতুন ছবিটি। সেদিকে তাকিয়ে দর্শকমহল। সেই ছবিরই কিন্তু নতুন ফটো সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের জন্য শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে সিনেমাটির কিন্তু বেশির শুটিং হয়েছে কলকাতা ও তাঁর আশেপাশের রাস্তায়। তবে, গানের শুটিং করতে টলিউড জুটি বিশেষত কাশ্মীরে পৌঁছেছে। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু। ছবির গান গেয়েছেন অনুপম রায়, রাজ বর্মণ ও অন্তরা মিত্র।












Click it and Unblock the Notifications