আসছে নতুন বাংলা সিনেমা ‘গু কাকু’! কারা কারা এই ছবিতে অভিনয় করছেন, অপেক্ষায় দর্শকরা

আসছে নতুন বাংলা সিনেমা ‘গু কাকু’!

সিনেমার নাম অনেক রকম হয় কিন্তু তাতে কেউ অবাক হন না। এবার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এমন এক ছবির নাম ঘোষণা করলেন তা শুনলে অবাক হবেন আপনিও। সেই সঙ্গে হাসিও কিন্তু চেপে রাখতে পারবেন না। নতুন ছবির নাম 'গু কাকু’। ইংরাজিতে যার নাম 'দ্য পটি আঙ্কেল’। কী অবাক হচ্ছেন তো! কিন্তু বড় কথা হল এই সিনেমায় আছে টাই বা কী?

আসছে নতুন বাংলা সিনেমা ‘গু কাকু’! কারা কারা এই ছবিতে অভিনয় করছেন, অপেক্ষায় দর্শকরা


এই 'গু কাকু’ ছবিটিতে নামকরা তারকারা অভিনয় করেছেন। ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। মনীশ বসু ছবিটির পরিচালনা করেছিলেন। এই সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের তারকা মোশারফ করিম। মুখ্য চরিত্রে দেখা মিলবে তাঁর। তাহলে তিনি কী 'গু কাকু’? সেটা সিনেমা দেখলেই জানা যাবে।

নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চলে ছবির পটভূমি। সিনেমার গল্প এক কাল্পনিক কাকুকে কেন্দ্র করে এগোবে। 'ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছরের পূর্তিতে এই সিনেমাটি তৈরি। মোজো প্রোডাকশনস গু কাকু সিনেমাটির প্রযোজনা করেছেন।

এই সিনেমায় অভিনয় করবেন পরাণ চন্দপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিম, তনুশ্রী চক্রবর্তী ছাড়াও অনেকে। কীভাবে প্রান্তিক মানুষদের প্রভাবিত করে একজন ব্রাত্য তারই দেখা মিলবে এই সিনেমায়। আদিবাসীদের সঠিক পথ দেখায় সে।

পরিচালক জানিয়েছেন মনীশ বাসু জানিয়েছেন, কীভাবে প্রান্তিক মানুষদের প্রভাবিত করে একজন ব্রাত্য তারই দেখা মিলবে এই সিনেমায়। এই অঞ্চলের আধিবাসীদের জন্য তিনি হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠেন। তাই জানা যাবে এই সিনেমা থেকে। ছবির শ্যুটিং হবে ফেব্রুয়ারি মাস থেকে।

এই প্রথমবার একই ছবিতে দেখা মিলবে ঋত্বিক চক্রবর্তী ও মোশারফ করিমকে। অনেকেই এমন ছবির নাম দেখে নানান কৌতুহল প্রকাশ করেছেন। কবে সিনেমাটি মুক্তি পাবে তাঁর অপেক্ষায় নেটিজেনরা। কি দেখাবে এই সিনেমায়, কী বিশেষত্ব আছে এই ছবির নানান প্রশ্ন ঘুরছে নেটিজেনদের। সব প্রশ্নের উত্তর মিলবে একমাত্র সিনেমাটি রিলিজ হওয়ার পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+