(ফটোফিচার) ফিরে দেখা: টেলিভিশন সিরিয়ালে রিমা লাগুর কিছু বিখ্যাত চরিত্র
বড়পর্দা তাঁকে মূলত 'মা' -এর চরিত্রেই চেনে। কিন্তু ছোট পর্দার রিমা লাগু একাধিক স্বাদের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। একনজরে দেখে নেওয়া যাক তাঁর টেলিভিশন সিরিয়াল জীবনের বিখ্যাত কিছু চরিত্রকে।
বুধবার সন্ধ্যে ৭টা পর্যন্ত শ্যুটিং করেছেন তিনি। আর তারপর বৃহস্পতিবার সকালে রিমা লাগুর প্রয়াণের খবরে শোক স্তব্ধ বলিউড। বড়পর্দা তাঁকে মূলত 'মা' -এর চরিত্রেই চেনে। কিন্তু ছোট পর্দার রিমা লাগু একাধিক রঙের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। কখনও ঝগড়ুটে স্ত্রী ,কখনও বা নাক উঁচু শাশুড়ি, কখনওবা স্নেহময়ী মা।
হিন্দি ছাড়াও মারাঠি এই অভিনেত্রী মারাঠি ছবিতেও নিজের অভিনয় গুণে সকলকে মুগ্ধ করেছেন। তবে শুধু ছবি নয়, টেলিভিশন সিরিয়ালেও একই রকমের দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই প্রয়াত অভিনেত্রী। একনজরে দেখে নেওয়া যাক তাঁর টেলিভিশন সিরিয়াল জীবনের বিখ্যাত কিছু চরিত্রকে।

শ্রীমান শ্রীমতির 'কোকিলা'
ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম মনকাড়া সিরিয়াল শ্রীমান শ্রীমতি। ৯০ এর দশকের একটা সময়ে দূরদর্শনের পর্দায় এই সিরিয়াল দেখবার জন্য মুখিয়ে থাকত বহু ভারতীয় পরিবার। অনাবিল হাসির এই সিরিয়ালে রিমা লাগু কোকিলার চরিত্রে অভিনয় করেছেন। সিরিয়ালে তাঁর স্বামী কেশব কুলকর্নীর ঝগরুটি স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন রিমা। এই সিরিয়ালে তাঁর অভিনয় আজও স্মরণীয়।

তুতু ম্যায় ম্যায়-এর 'সাসুমা'
ভারতীয় সংস্কৃতিতে শাশুড়ি বৌমার যা সম্পর্ক , এই টেলিভিশন সিরিয়ালেও সেই সম্পর্কই তুলে ধরা হয়েছে। সিরিয়ালে শাশুড়ি বা 'সাসুমার' চরিত্রে রিমা ছিলেন , আর তাঁর বৌমার চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া পিলগাওঁকর। ভারতীয় টেলিভিশনের এই 'সিটকম'(সিচুয়েশনাল কমেডি)বর্তমানের যেকোনও টিভি সিরিয়ালকে জনপ্রিয়তার নিরিখে টেক্কা দিতে পারে।

নামকরণ -এর নেতিবাচক চরিত্র
টেলিভিশন সিরিয়ালই হোক বা হিন্দি ছবি রিমা লাগু চিরকালই হাসিখুশি মহিলার চরিত্রে অভিনয় করেছেন । যা দেখে দর্শক হয় প্রাণ খুলে হেসেছে বা কখনও চরিত্রের মানবিক আবেদনে সাড়া দিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে মহেশ ভট্টের প্রযোজিত সিরিয়াল 'নামকরণ'- এ তাঁকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যা দর্শককে আকৃষ্ট করে।

'দয়াবন্তি মেহতা'কে মনে রাখবে ভারতীয় টেলিভিশন
আকস্মিকভাবে রিমা লাগুর চলে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ এদেশের অভিনেতা অভিনেত্রীরা। তাঁর সাম্প্রতিক তম সিরিয়ালে তাঁর চরিত্র দয়াবন্তি মেহতা, ছিল অন্য স্বাদের চরিত্র। যাঁকে মনে রাখবেন ভারতীয় দর্শক তথা ভারতীয় টেলিভিশন সিরিয়াল জগত।
{promotion-urls}












Click it and Unblock the Notifications