প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কতটা যোগ্য, সাংবাদিকের নিন্দনীয় প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হল অস্কার
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হল অস্কার। যা ২০২১ সালে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস গত বছর লন্ডনে মনোনীতদের নাম ঘোষণা করেছিলেন। নেটিজেনরা তাঁদের একসঙ্গে দেখে খুবই খুশী হয়েছিলেন।

কিন্তু এই ঘটনা একটি বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। প্রিয়াঙ্কা ও নিকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার ফোর্ড। তিনি একটি টুইট করে জানান, প্রিয়াঙ্কা ও নিকের আদৌও কোনও যোগ্যতা আছে মনোনীতদের নাম ঘোষণা করার? আমি তাঁদের কোনও রকম অশ্রদ্ধা ও অস্মম্মান করছি না। কিন্তু আমি জানি না যে এই দু’জনের ছবির জগতের কী অবদান আছে যে তাঁরা মনোনীতদের নাম ঘোষণা করবেন। কোনও যোগ্যতার ভিত্তিতে তাঁদের এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তরে প্রিয়াঙ্কা একটি ছবির তালিকা দেন। সেখানে তিনি ৬০ টির বেশি ছবির নাম দেখিয়েচ্ছেন। আপনার ভাবনাকে সম্মতি জানিয়েই বলছি একজন মানুষের কী যোগ্যতা থাকলে তাকে এই নমিনেশনের দায়িত্ব দেওয়া হয়। আপনার জন্য আমার ৬০ টির ছবির নাম থাকল। এই ঘটনার পর সাংবাদিক নিজের অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট করে দিয়েছেন।
অভিনেত্রী আরও জানিয়েছেন, এই কথা গুলিতে আমি একেবারেই রেগে যায়নি। এগুলি আমার কাছে বিরক্তিকর।
ইনস্টাগ্রামে তাঁর নামের পাশ থেকে থেকে নিকের নাম বাদ নিয়ে অনেকেই গুজব রটিয়ে ছিলেন তাঁদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। তিনি এই গুজব একেবারেই অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যা ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তাই নিয়েই সমালোচনা শুরু হয়ে যায়। বাস্তব জীবনে অনেক ঘটনা ঘটে কিন্তু সব ঘটনাকে কী আমরা প্রাধান্য দিই?
বলি অভিনেত্রী জানান, ইস্টাগ্রামে তিনি তাঁর নামের পাশ থেকে নিকের উপাধিটি বাদ দিয়েচ্ছেন তাঁর মাত্র একটাই কারণ। যাতে টুইটার অ্যাকাউন্টটি তাঁর সঙ্গে মিলে না যায়।












Click it and Unblock the Notifications