ছাগলের নাম 'সলমন খান'! এই পশুকে ঘিরে কী ঘটছে জানেন
সলমনের স্টারডম নিঃসন্দেহে ঈর্ষণীয়। ১৯৮৮ সালে বলিউডে পা রাখেন 'সুলতান' সলমন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ধীরে ধীরে জনপ্রিয়তা তাঁকে এনে দিয়েছে 'মেগাস্টারডাম'।
সলমনের স্টারডম নিঃসন্দেহে ঈর্ষণীয়। ১৯৮৮ সালে বলিউডে পা রাখেন 'সুলতান' সলমন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ধীরে ধীরে জনপ্রিয়তা তাঁকে এনে দিয়েছে 'মেগাস্টারডাম'। এবার সেই স্টারডামের গেরোয় বলিউডের ভাইজান সলমন!

সলমনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি ছাগলের নাম রাখা হয় 'সলমন খান'। আর আসন্ন ইদ-আল -আধা উপলক্ষ্যে ক্রমেই চড়তে শুরু করে দিয়েছে বিক্রির জন্য রাখা এই ছাগলের দাম। ছাগলটির বিক্রেতারা মনে করছেন ইদ আসতেই এই ছাগলকে তাঁরা ৫ লাখে বিক্রি করে দেবেন।
মনে করা হচ্ছে সলমনের নামে ছাগলের নাম রাখাতেই ছাগলটিকে ঘিরে এত চাহিদা বাড়ছে। এদিকে, বলিউড 'সুলতান' সলমন আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি 'ভারত' নিয়ে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার ও তাব্বুকে।












Click it and Unblock the Notifications