এই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন গায়ক অরিজিৎ সিং !

কিছুদিন পরেই মুক্তি পাবে 'ওয়াঝা তুম হো সিনেমাটি। এই ছবিতেই গাওয়া একটি গানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

কিছুদিন পরেই মুক্তি পাবে 'ওয়াঝা তুম হো' সিনেমাটি। এই ছবিতেই গাওয়া একটি গানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অরিজিৎ সিং এর অভিযোগ সঙ্গীত পরিচালক তার গাওয়া 'পল পল দিল কে পাস' গানটিতে গলার স্বর সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। এমনভাবে গলার স্বর পাল্টানো হয়েছে যে খোদ অরিজিৎ নিজেই নিজেই গলার স্বর চিনতে পারছেন না!

মুক্তি পাওয়ার পরে যখন অরিজিৎ সিং গানটি শোনেন তিনি ক্ষোভে ফেটে পড়েন। এরপরেই ফেসবুকে সঙ্গীত পরিচালক অভিজিৎ ভাগানিকে উদ্দেশ্য করে একটি পোস্ট শেয়ার করেন। সেখানেই তিনি এই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন।

এই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন গায়ক অরিজিৎ সিং !

ফেসবুক পোস্টে গায়ক অরিজিৎ, অভিজিৎ কে উদ্দেশ্য করে লেখেন, আমার ভয়েস এতটা টিউন করার দরকার ছিল না আপনার। প্রথম রেকডিংটাই আমার বেশ ভালো লেগেছিল। আর এখন আমি নিজেই আমার গলা চিনতে পারছি না। আপনার মিউজিকের জন্য শুভেচ্ছা রইল। এখানেই থেমে থাকেননি অরিজিৎ। অভিজিতের টিউনিং সেন্স নিয়েও প্রশ্ন তোলেন অরিজিৎ। এই ঘটনার পরে ভবিষ্যতে অভিজিৎ এর সঙ্গে কোনও কাজও করবেন না বলে অরিজিৎ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন।

উল্লেখ্য এর আগে সলমান খান সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অরিজিৎ সিং। যদিও পরে অবশ্য ফেসবুকে একটি পোস্ট করে সলমানের কাছে ক্ষমা চেয়ে নেন অরিজিৎ। এখন অবশ্য সলমন-অরিজিৎ এর মধ্যে কোন ঝামেলা নেই বলেই শোনা যায়।

কিন্তু অরিজিৎ ফেসবুক পোস্টে যে অভিযোগ তুলেছেন অভিজিৎ ভাগানির বিরুদ্ধে তা নিয়ে এই সঙ্গীত পরিচালকের তরফে কোনও মন্তব্য এখনও সামনে আসেনি। তবে এই বিতর্কের অবসান যে এত সহজে হবে না তা সহজেই অনুমান করা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+