সঞ্জয় মারধর করতেন বোন নম্রতাকে! কেন এমন ঘটেছিল, উঠে এল কিছু তথ্য

সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' ঘিরে এমনিতেই চড়ছে উত্তেজনার পারদ। সঞ্জয়ের জীবনের বেশ কিছু ঘটনা ছবিটিকে ঘিরে সামনে উঠে আসছে। আর সঞ্জয়ের জীবনের সেই সমস্ত অধ্যায়ের মধ্যে অন্যতম বড় ঘটনা ড্রাগের নেশা।

সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' ঘিরে এমনিতেই চড়ছে উত্তেজনার পারদ। সঞ্জয়ের জীবনের বেশ কিছু ঘটনা ছবিটিকে ঘিরে সামনে উঠে আসছে। আর সঞ্জয়ের জীবনের সেই সমস্ত অধ্যায়ের মধ্যে অন্যতম বড় ঘটনা ড্রাগের নেশা। ড্রাগের নেশায় বুঁদ হয়ে একটা সময়ে কার্যত নিজের কেরিয়ার শেষ করতে বসেছিলেন অভিনেতা। নেশার প্রভাব পড়েছিল তাঁর ব্যক্তিগত জীবনেও। তাঁর নেশার জেরে সঞ্জয়ের পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সঞ্জয় মারধর করতেন বোন নম্রতাকে! কেন এমন ঘটেছিল, উঠে এল কিছু তথ্য

একটি পুরনো সাক্ষাৎকারে সঞ্জয়ের বোন নম্রতা তুলে ধরেছিলেন সঞ্জয়ের মাদকের নেশা ঘিরে নানা ঘটনার কথা। নম্রতা জানান, প্রতিদিন সঞ্জয়কে ড্রাগের থেকে দূর করতে বহু রকমের চেষ্টা করেছিলেন তিনি। এই বিষয়ে সঞ্জয়ের সঙ্গে কথাও বলেন তিনি। সেই সময়ে সঞ্জয় দত্তের এমনই অবস্থা হয় যে, নেশা ছেড়ে বাঁচতেই পারছিলেন না তিনি। নেশা ছাড়ার কতা বলতেই মারমুখী হয়ে উঠতেন সঞ্জয়। এনিয়ে দুজনের মধ্যে মারপিটও হয়। মারধরের জেরে সঞ্জয়ের বোন নম্রতা আঘাতও পেয়েছিলেন একটা সময়।

একটি রাতের ঘটনা উল্লেখ করে নম্রতা জানান, সঞ্জয় তাঁকে এত জোর ধাক্কা মারে ন একবার, যে পায়ের আঙুল ভেঙে গিয়েছিল নম্রতার। সঞ্জয়ের এই ব্যবহারের জন্য মানসিকভাবে ভেঙে পড়েন নম্রতা। পরিবারের সকলেই সঞ্জয়ের ওপর ক্ষুব্ধ হয় । নম্রতা জানান, ঘটনাটি ঘটে সঞ্জয়ের মা নার্গিসের মৃত্যুর পর পরই। ক্যানসারে আক্রান্ত নার্গিসের মৃত্যু কার্যত মেনে নিতে পারেননি সঞ্জয়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। আর তার জেরেই এই সমস্ত ঘটনা ঘটে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+