সুশান্তের প্রথম পরিচালকের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ একতা কাপুর সরব সোশ্যাল মিডিয়ায়

সুশান্তের প্রথম পরিচালকের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ একতা কাপুর সরব সোশ্যাল মিডিয়ায়

টেলিভিশন জগতের জনপ্রিয় পরিচালক একতা কাপুরের হাত ধরেই প্রথম টিভি সিরিয়ালে কাজ শুরু করেন সুশান্ত সিং রাজপুত। ২০০৮ সালে জি টিভিতে তাঁর পরিচালিত '‌পবিত্র রিস্তা’‌য় কাজ পান সুশান্ত। অথচ সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে তাঁর নামেই ফৌজদারি অভিযোগ দায়ের হওয়ায় ক্ষুব্ধ একতা কাপুর।

সুশান্তের প্রথম পরিচালকের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ একতা কাপুর সরব সোশ্যাল মিডিয়ায়


বুধবার আইনজীবী সুধীর কুমার ওঝা আটজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁরা হলেন একতা কাপুর, সলমন খান, করণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার ও সঞ্জয় লীলা বনশালি। বিহারের মুজফ্ফরপুরের স্থানীয় আদালতে সুশান্তের মৃত্যু নিয়ে ফৌজদারি মামলা হয়। আইনজীবীর অভিযোগ, বলিউডের এই খ্যাতনামা ব্যক্তিরাই সুশান্তকে ষড়যন্ত্র করে আত্মহত্যা করতে বাধ্য করেছে, যেটাকে তিনি খুন হিসাবেই গণ্য করছেন।

রবিবার ৩৪ বছরের সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুম্বইয়ের বাড়ি থেকে। তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। তবে এই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন একতা কাপুর। তিনি এই খবরটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‌'‌সুশিকে কাস্টিং না করার জন্য এই কেস করার জন্য ধন্যবাদ, যেখানে প্রথম আমি তাঁকে লঞ্চ করি। আমি খুব হতাশ এ ধরনের আচরণে। পরিবার ও বন্ধুদের একটু শান্তিতে থাকতে দিন। সত্য একদিন সামনে আসবে।’‌ ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় ওই ৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+