বার্মিংহামে দেখানো হবে ওম শান্তি ওম, দীপিকা-শাহরুখের আইকনির পোজের কেক ভাইরাল

বার্মিংহামে দেখানো হবে ওম শান্তি ওম, দীপিকা-শাহরুখের আইকনির পোজের কেক ভাইরাল

ফারাহ খানের প্রযোজনায় ২০০৭ সালে মুক্তি পয়েছিল বলিউড সিনেমা 'ওম শান্তি ওম’। এই সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটি বক্স অফিসে খুব সাফল্য লাভ করেছিল। আজ থেকে ঠিক ১৫ বছর আগে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু ছবিটি এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। এই সিনেমায় শাহরুখ খানের প্রতিটি সংলাপই মানুষের মন জয় করেছিল। পাশাপাশি সিনেমার প্রতিটি দৃশ্যের কোরিওগ্রাফিও বেশ পছন্দ করেছিলেন অনুগামীরা। এখন এই ছবির একটি আইকনিক পোজ দিয়ে একটি কেক তৈরি করা হয়েছে। যার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা ক্রমশ ভাইরাল হচ্ছে। তবে কেন এমন কেক তৈরি করা হল?

শাহরুখ ও দীপিকার আকারে তৈরি করা হল কেক

শাহরুখ ও দীপিকার আকারে তৈরি করা হল কেক

'ওম শান্তি ওম' সিনেমায় দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের নাচের একটি দৃশ্যের মুহূর্তের ছবির মতো আকারে তৈরি করা হয়েছে কেকটি। বার্মিংহামে সবচেয়ে বড় কেক প্রতিযোগিতার জন্য ডিজাইন করা এবং উপস্থাপন করা হয়েছে কেকটি৷ কেকটি এখন প্রতিযোগিতায় আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কেকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস।

কী জানালেন শাহরুখ ভক্তরা

শাহরুখ খানের ফ্যান ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় এই কেকের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা আছে, "#পাঠান তারকারা - #শাহরুখ খান এবং #দীপিকা পাড়ুকোনের কেক ইন্টারন্যাশনাল বার্মিংহাম-এ কেক ইন্টারন্যাশনাল বার্মিংহাম-এ প্রধান প্রদর্শন। কেকটি টিনা স্কট পরাশর তৈরি করেছেন যিনি এক মাসে এই বিশেষ কেকটি তৈরি করেছেন। . #CantWaitForPathaan।" এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ভাইরাল হচ্ছে।

 কোন কোন সিনাময় একসঙ্গে অভিনয় করেছেন তারা

কোন কোন সিনাময় একসঙ্গে অভিনয় করেছেন তারা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানকে 'ওম শান্তি ওম' সহ এখন পর্যন্ত মোট তিনটি ছবিতে একসঙ্গে দেখা গেছে। তাদের জুটি দর্শকরা খুবি পছন্দ করেন। এবার 'পাঠান' ছবিতে এই জুটিকে চতুর্থবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে চলেছেন দর্শকরা। যদিও এবার শুধু কিং খানই নন, দীপিকা পাড়ুকোনকেও দেখা যাচ্ছে অসাধারণ অ্যাকশন করতে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন অনুগামীরা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+