বড়পর্দা কাঁপাতে আসছে একগুচ্ছ দক্ষিণী ফিল্ম, আরও কোনঠাসা বলিউড?

বড়পর্দা কাঁপাতে আসছে একগুচ্ছ দক্ষিণী ফিল্ম, আরও কোনঠাসা বলিউড?

পুষ্পা, আরআরআর এককথায় দাপট দেখিয়েছে গোটা দেশ জুড়ে। যার জন্য এমনিতেই বেশ কিছুদিন ধরে ব্যাকফুটে চলে গিয়েছে বলিউড। তার উপর বিষ ফোঁড়া হিসেবে আগে থেকেই 'নেপোটিসম' বা 'বয়কট বলিউড' ক্যাম্পেনের মত বিষয় তো আছেই। আর এবার বড় পর্দায় ঝড় তুলতে মুক্তি পেতে চলেছে একের পর এক দক্ষিণ ভারতীয় ছবি। যাদের মধ্যে একাধিক ছবি ঘিরে এখনই তুঙ্গে দর্শকদের উত্তেজনা। দেখা যাক কোন কোন ছবি আসছে বক্স অফিসে ফের তাণ্ডব করতে।

কেজিএফ-২

কেজিএফ-২

কেজিএফের চ্যাপ্টার-১ তুমুল হৈচৈ ফেলেছিল বক্স অফিসে। দর্শকদের মধ্যেও এই ছবি দেখাকে কেন্দ্র করে উৎসাহ ছিল তুঙ্গে। আর এবার কেজিএফের চ্যাপ্টার-২ কে ঘিরেও চড়চড়িয়ে উঠছে উত্তেজনার পারদ। রকির সঙ্গে অধীরার দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স নিয়ে হাজির হতে চলেছে কেজিএফ-এর এই সিক্যুয়েল। অভিনেতা যশ, প্রকাশ রাজ, রবীনা ট্যান্ডনের পাশাপাশি এবার সঞ্জয় দত্তকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। চলতি মাসের ১৪ তারিখেই মুক্তি পেতে চলেছে কেজিএফ চ্যাপ্টার-২।

আদি পুরুষ

আদি পুরুষ

বড় পর্দায় ফিরছেন বাহুবলী। তবে এবার রামায়ণ নিয়ে। অর্থাৎ কথা হচ্ছে প্রভাসকে নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত অপর এক ছবি 'রাধেশ্যাম'। আর এবার শ্যাম থেকে সোজা রাম অবতারে পর্দায় হাজির হতে চলেছেন এই সুপারস্টার। সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রভাসের আগামী ছবি 'আদি পুরুষ'। সেখানে তিনি শ্রী রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন। প্রভাস ছাড়াও থাকছেন সেইফ আলি খান এবং সীতার চরিত্রে কৃতি স্যানন।

আচার্য

আচার্য

আরও এক বহুল চর্চিত দক্ষিণী সিনেমা আচার্য। ১৪০ কোটি টাকার মেগা বাজেটের এই সিনেমায় থাকবেন তাবড় তারকারা। আরআরআর ঝড় এখনও থামতে পারেনি, তার আগেই নিজের আগামী ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা রাম চরণ। এছাড়াও সুপারস্টার চিরঞ্জীবী, কাজল আগরওয়াল, পূজা হেগড়ে থাকবেন এই সিনেমায়। আর বিশেষ আকর্ষণ হিসেবে আচার্যতে অভিনয় করতে চলেছেন সোনু সুদ। এপ্রিল মাসেরই ২৯ তারিখ বড় পর্দায় ঝড় তুলতে আসছে আচার্য।

বিক্রান্ত রোনা

বিক্রান্ত রোনা

সুপারস্টার কিচ্চা সুদীপের এই আগামী ছবি ঘিতে তুমুল চর্চা চলছে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী দর্শকদের উত্তেজনার পারদ। পরিচালক অনুপ ভান্ডারীর এই সিনেমার মুক্তির তারিখ এখনও সামনে আসেনি। এই সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

সালার

সালার

জগপতি বাবু ও শ্রুতি হাসানের সঙ্গে জুটি বেঁধে আরও একটি সিনেমা পর্দায় আনছেন প্রভাস। পরিচালক প্রশান্ত নীলের পরিচালনায় এই ছবি মুক্তি পেতে চলেছে তামিল, মালায়লম ও হিন্দি ভাষায়। ১৪ ই এপ্রিল ২০২২ তারিখ মুক্তি পাওয়ার কথা থাকলেও কেজিএফ-২ এর কারণে কিছুদিন পড়ে মুক্তি পাবে 'সালার'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+