কেন আফসোস রয়ে গেল অঞ্জন দত্তের! মুখ খুললেন নিজেই, প্রকাশিত হল 'অঞ্জনযাত্রা' বইটি

এবঙ্গের একটা প্রজন্ম বড় হয়েছে 'হাফ চকলেট ' থেকে 'রঞ্জনা '-র প্রতি প্রেমে পড়ে। সেই প্রজন্মের বহুজনেই দার্জিলিং থেকে 'কলাকাতা ১৬'-র আনাচে কানেচে চিনেছে তাঁর গানে। তিনি অঞ্জন দত্ত!

এবঙ্গের একটা প্রজন্ম বড় হয়েছে 'হাফ চকলেট ' থেকে 'রঞ্জনা '-র প্রতি প্রেমে পড়ে। সেই প্রজন্মের বহুজনেই দার্জিলিং থেকে 'কলাকাতা ১৬'-র আনাচে কানাচে চিনেছে তাঁর গানে। তিনি অঞ্জন দত্ত! আধুনিক বাংলা গানকে বহুদিন ধরেই তিনি সমৃদ্ধ করে এসেছেন। অনেকের কাছেই একটা সময় থেকে তিনি হয়ে উঠেছেন রোল মডেল। আর এই জনপ্রিয় গায়কের জীবনের নান ঘটনা নিয়েই এবার প্রকাশিত হল ,'অঞ্জনযাত্রা' বইটি। বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে অঞ্জন দত্ত পৌঁছে যান ঢাকায়। সেখানে নিজের সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে , তিনি উত্থাপন করেন অনেক অজানা প্রসঙ্গের।

 আফসোস!

আফসোস!

অঞ্জন দত্ত এদিন বই প্রকাশের অনুষ্ঠানে জানান, ..' সত্যি কথা হল , জীবনে যা হতে চেয়েছি তা হতে পারিনি। সত্য়ি এজীবনে আমি ভালো অভিনেতা হতে চেয়েছি। কিন্তু তা হতে পারিনি।'

গায়ক অঞ্জনের বক্তব্য

গায়ক অঞ্জনের বক্তব্য

এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের অঞ্জন জানান, গায়ক হিসাবে তিনি জনপ্রিয় হয়েছেন, মানুষের কাছে আসতে পেরেছেন। এ নিয়ে তাঁর গলায় সন্তুষ্টির সুর শোনা গেলেও, অভিনেতা হিসাবে সেভাবে সাফল্য না পাওয়ার আফসোসটাই এদিন প্রকট ছিল। আর এখন নতুন করে অভিনয় করার চেষ্টা তিনি করছেন না বলেও এদিন জানান অঞ্জন।

অঞ্জন দত্তের অনুপ্রেরণা কে?

অঞ্জন দত্তের অনুপ্রেরণা কে?

যিনি একটা প্রজন্মের মানুষের রোল মডেল ,সেই অঞ্জন দত্তের অনুপ্রেরণা কে? এ প্রশ্ন বইপ্রকাশের দিন উঠে আসে অঞ্জন দত্তের দিকে। উত্তরে অঞ্জন জানান, 'কে আবার আমি নিজে!'

'অঞ্জনযাত্রা'

'অঞ্জনযাত্রা'

অঞ্জন দত্তের জীবনের বহু অজানা অধ্যায় ধরা পড়েছে এই 'অঞ্জনযাত্রা' বাইটিতে। বইটি লিখেছেন বাংলাদেশের সাজ্জাদ হুসাইন। সাজ্জাদ নিজেও জানিয়েছেন , সমস্ত বিষয় সম্পর্কে স্পষ্টভাবে তথ্য় দিয়েছেন অঞ্জন। কোথাও কোনও লুকোছাপা নেই বলে , এই জীবনী লিখতে তাঁর সুবিধা হয়েছে। ছবি পছন্দের বিষয়েও পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে লেখককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+