ফের সেলুলয়েডে যৌনকর্মীদের জীবনের গল্প, বাঙালি পরিচালকের প্রয়াস

একাধিক ছবি বহুবার তৈরি হয়েছে যৌনপল্লীর কর্মীদের নিয়ে ফের একবার তাদেরই গল্প অন্যভাবে বলতে চেষ্টা করছেন পরিচালক সত্যজিৎ মজুমদার।

বাংলা ছবিতে আরও একবার পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র করতে চলেছেন সত্যজিৎ মজুমদার। চলচ্চিত্রের বিষয়ে ফের একবার বহু চর্চিত যৌনকর্মীদের জীবন -জীবিকার লড়াকু জীবনও মূল হয়ে উঠতে চলেছে। ১৬ মার্চ দ্য রে়ড লাইন নামের এই ছবিটি মুক্তি পেতে চলেছে।

ফের সেলুলয়েডে যৌনকর্মীদের জীবনের গল্প, বাঙালি পরিচালকের প্রয়াস

চলচ্চিত্র পরিচালক মূলত শর্ট ফিল্মে স্বচ্ছন্দ্য। এর আগে বানিয়েছেন সলটেড ওয়াটার, ডোমের মতো ছবি। পূর্ণ দৈর্ঘ্যের ছবি একটিই করেছেন নীল নেশা। তবে এবারের ছবিতে যৌন পল্লীর মেয়েদের জীবন উঠে আসবে অন্য মোড়কে। এক লেখক সেখান থেকে নিজের লেখার রশদ যোগাড় করবেন। তারপর তার লেখনীতে উঠে আসবে সেই গল্প। তবে চিত্রনাট্যের নাটকীয় মোড়ে গল্পটি লেখার পর লেখক দেখবেন তাঁর জীবনের গল্প অজান্তেই উঠে এসেছে তাঁর গল্পে। এরপর লেখক কী করেন সেটাই জানা যাবে সিনেমার শেষে।

ফের সেলুলয়েডে যৌনকর্মীদের জীবনের গল্প, বাঙালি পরিচালকের প্রয়াস

স্বল্প বাজেটের এই ছবি চিত্র তারকাদের উপস্থিতি না থাকলেও টেলি তারকারা আছেন। রয়েছেন রমেন রায় চৌধুরী, জয়ন্ত দত্ত বর্মন, শ্রাবণী রায়, সুকন্যা দত্ত। ছবিতে গান গেয়ছেন রূপঙ্কর। মালটিপ্লেক্সে মুক্তি না পেলেও কলকাতার বিভিন্ন সিঙ্গল স্ক্রিনে ছবিটি দেখানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+