(ছবি) জনপ্রিয় ক্রিকেটার ও বলি সুন্দরীদের ৮টি প্রেমের গল্প

গতকালই এনগেজমেন্টের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটার জাহির খান। পাত্রী বলিউডের অভিনেত্রী সাগরিকা ঘাটগে। জাহির সাগরিকা আপাতত এনগেজমেন্টের কারণে মিডিয়ার নজরে থাকা আরও কয়েক বলি-ক্রিকেট লাভবার্ড।

বলিউডের গ্ল্যামারকে একমাত্র টেক্কা দিতে পারে ক্রিকেটের ম্যানারিজমই। ক্রিকেট আর বলিউডের সম্পর্কটা বেশ গভীর। বলিউড অভিনেত্রী ক্রিকেটারদের মধ্যে প্রেমের ঘটনা আম বাত।

গতকালই এনগেজমেন্টের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটার জাহির খান। পাত্রী বলিউডের অভিনেত্রী সাগরিকা ঘাটগে। জাহির সাগরিকা আপাতত এনগেজমেন্টের কারণে মিডিয়ার নজরে থাকলেও আসুন একঝলকে দেখে নেওয়া যাক বলিউড অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম কাহিনীর তালিকা।

শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি

শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি

সেই সময়ের সবচেয়ে গ্ল্যামারাস রোমান্টিক জোড়ি হলেন বলিউডের অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও পতৌদির নবাব মনসুর আলি খান। ভারতীয় ক্রিকেটের টেস্টের সবচেয়ে সফল তরুণ অধিনায়ক। এক্ষেত্রে শুধু যে বলিউড আর ক্রিকেটের মিলন হয়েছিল তা নয় বরং অভিজাত হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে মুসলিম রাজ ঘরানার মেলবন্ধন হয়েছিল। প্রথমে পরিবারের না তো ছিলই। অনেকে বলেছিলেন এই বিয়ে বেশিদিন টিকবে না। কিন্তু শর্মিলা-টাইগার পতৌদি তা ভুল প্রমাণ করে দিয়েছেন।

যুবরাজ সিং-হেজল কিচ

যুবরাজ সিং-হেজল কিচ

সম্প্রতি যুবরাজ সিং ও অভিনেত্রী হেজল কিচের বিবাহ সম্পন্ন হয়েছে। একেবারে যাকে বলে পারফেক্ট ম্যাচ। গ্ল্যামার ও স্টাইলের দিক থেকে যুবরাজ বলিউডের চেয়ে কোনও অংশে কম যান না, আর তাই তো কিম শর্মা, দীপিকা পাডুকোনের সঙ্গে নাম জড়িয়েছে যুবির। কিন্তু শেষমেষ হেজলেই নিজের জীবনসঙ্গীনিকে খুঁজে পান যুবরাজ।

বিরাট কোহলি-অনুষ্কা শর্মা

বিরাট কোহলি-অনুষ্কা শর্মা

বলিউড-ক্রিকেটের লিঙ্ক আপের অন্যতম স্টাইলিশ এবং হেভিওয়েট জুটি বিরাট ও অনুষ্কা। দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্কের কথা চেপে রাখলেও শেষমেষ ২০১৪ সালে নিজেদের সম্পর্কের বিষয়ে মিডিয়ার কাছে খোলাখুলি ঘোষণা করেন বিরাট ও অনুষ্কা। মাঝে বিরাট ও অনুষ্কার মধ্যে বিয়ে নিয়ে মতভেদের কারণে সমস্যা তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু এখন আবার সব ঠিক ঠাক। সবকিছু ঠিক থাকলে আগামী দু-এক বছরের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে পারেন বিরাট অনুষ্কা।

হরভজন সিং- গীতা বসরা

হরভজন সিং- গীতা বসরা

বেশ কিছুদিন "শুধুমাত্র ভাল বন্ধু" থাকার পর শেষমেষ নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিয়ে ২০১৫ সালে ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন গীতা হরভজন। তাদের এক সন্তানও রয়েছে।

মহম্মদ আজহারউদ্দিন- সঙ্গীতা বিজলানি

মহম্মদ আজহারউদ্দিন- সঙ্গীতা বিজলানি

বলিউডে সাফল্যের দিকে ক্রমেই এগোনো সঙ্গীতা বিজলানির সঙ্গে ১৯৯৬ সালে পরিচল হয় ভারতের স্টাইলিশ অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের। খুব অল্প সময়ের মধ্যে তারা একে অপরের প্রেমে পড়েন। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সঙ্গীতাকে বিয়ে করেন আজহার। তবে ১৪ বছর একসঙ্গে থাকার পর ২০১০ সালে সঙ্গীতার সঙ্গেও বিচ্ছেদ হয় আজহারের।

নীনা গুপ্ত-ভিভ রিচার্ডস

নীনা গুপ্ত-ভিভ রিচার্ডস

নীনা গুপ্ত ও ভিভ রিচার্ডসের খুব অল্প সময়ের জন্য এবং বিতর্কিত সম্পর্ক ছিল। দুজনের কখনও বিয়ে হয়নি। তবে তাদের "লাভ চাইল্ড" মাসাবা ইতিমধ্যে ফ্যাশন ডিজাইনার হিসাবে জনপ্রিয় হয়েছেন। পরে দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন নীনা।

রীনা রায় - মহসিন খান

রীনা রায় - মহসিন খান

পাকিস্তানের ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীনা রায়। রীনা বিয়ের পরে অভিনয় ছেড়ে দেন। কিন্তু এই বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর ফের অভিনয় জগতে ফিরে আসেন রীনা। মহসিন খান ফের একবার বিয়ে করেন।

অঞ্জু মহেন্দ্র- গ্যারি সোবার্স

অঞ্জু মহেন্দ্র- গ্যারি সোবার্স

ষাটের দশকে ওয়েস্ট ইন্ডিজ দল যখন ভারতে আসে তখন বলিউড অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রর সঙ্গে দেখা হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার গ্যারি সোবার্সের। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনে বিয়ে করার জন্যও প্রস্তুত ছিলেন। কিন্তু অঞ্জুর পরিবার রাজি ছিল না যে তাদের মেয়ে এক নিগ্রো ব্যাক্তির সঙ্গে বিয়ে করুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+