শিল্পার স্বামী রাজ কুন্দ্রা কি আরও বিপাকে! ৭০ টি ভিডিও উদ্ধার ছাড়াও তাঁর 'প্ল্যান বি' নিয়ে রয়েছে বহু জল্পনা
এখনও পর্যন্ত বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন ফিল্ম ইস্যুতে যে সমস্ত তথ্য এসেছে, তাতে রাজ আদালতে জানিয়েছেন যে হটশট নামের অ্যাপে যে সমস্ত ভিডিও দেখানো হত, তা মোটেও পর্নফিল্ম নয়। এদিকে, রাজের পুরনো সহযোগী উমেশ কামাতের বাড়ি থেকে এখনও পর্যন্ত ৭০ টি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার হাত ধরে একটি গোপন চ্যাটেরও সন্ধান পেয়েছে পুলিশ। যা ঘিরে প্ল্যান বি-এর জল্পনা তুঙ্গে উঠেছে।

'বলিফেম' ও প্ল্যান বি ঘিরে জল্পনা
এদিকে, সূত্রের খবর রাজ কুন্দ্রা মামলায় পুলিশ একটি গোপন হোয়াটস অ্যাপ চ্যাট খুঁজে পেয়েছে। যেখানে বলিফেম নামের একটি গ্রুপের সন্ধান পাওয়া যায়। সেখানে রাজ কুন্দ্রার কথোপোকথন সন্দেহে রেখেছে পুলিশকে। অনুমান করা হচ্ছে হটশট নামের অ্যাপ বিক্রি করে বলিফেম নামের গোপন কোনও উদ্যোগ শুরুর পথে ছিলেন রাজ। আর এই বলিফেম ছিল তাঁর 'প্ল্যান বি' এর অংশ। এমনই দাবি বহু সূত্রের।

ইমেল ঘিরে সন্দেহ
এদিকে, পুলিশের স্ক্যানারে এসেছে রাজের কিছু ইমেল। যেখানে রাজ ও আরও এক ব্যক্তির মধ্যে কোনও পর্ন ফিল্ম সংক্রান্ত বিষয়ে পেমেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল বলে খবর। সেই সমস্ত চ্যাট খতিয়ে দেখছে পুলিশ।

আরও এক পর্নসাইট চক্র আবিষ্কার
এদিকে রাজ কুন্দ্রা মামলায় তদন্তের মধ্যেই আরও একটি পর্নসাইট চক্রের হদিশ পেয়েছে পুলিশ। মধ্যপ্রদেশের যশ ঠাকুর নামে এক ব্যক্তি এই সাইট চালান বলে খবর। পর্ন অ্যাপ নিউফ্লিক্স এই ঘটনারই অন্যতম অংশ। জানা গিয়েছে আপাতত এই অ্যাপের মালিক যশ সিঙ্গাপুরে রয়েছেন।

তদন্তে পুলিশ
এদিকে জানা গিয়েছে, আপাতত রাজ কুন্দ্রার অফিসে সমস্ত পেপার, চুক্তিপত্র ইমেল খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে হোয়াটস অ্যাপ চ্যাটও।












Click it and Unblock the Notifications