66th National Film Awards: বাংলার ঝুলিতে কী কী পুরস্কার এল দেখে নিন
শুক্রবার ঘোষণা হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম। সেরা বাংলা সিনেমার পুরস্কার জিতল সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা'। এছাডা়ও বাংলার ঝুলিতে এবার এল একাধিক পুরস্কার।
শুক্রবার ঘোষণা হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম। সেরা বাংলা সিনেমার পুরস্কার জিতল সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা'। এছাডা়ও বাংলার ঝুলিতে এবার এল একাধিক পুরস্কার। সেরা সংলাপের জন্য পুরস্কার পেতে চলেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়
সেরা বাংলা ছবি-এক যে ছিল রাজা
৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে বাংলা সিনেমা থেকে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এক যে ছিল রাজা। ভাওয়াল সন্ন্যাসী মামলার উপর তৈরি যীশু সেনগুপ্ত অভিনীত সিনেমাটি সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে।
নন ফিচার বেস্ট ডেবিউ ছবি- ফেলুদা
অভিষেকেই বাজিমাত করলেন সাগ্নিক চট্টোপাধ্যায়। নন ফিচার ফিল্ম বিভাগে, বেস্ট ডেবিউ সিনেমার পুরস্কার জিতল সাগ্নিকের ছবি ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে-স ডিটেক্টিভ।
চূর্ণী গঙ্গোপাধ্যায়
তারিখ সিনেমার জন্য ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা সংলাপের পুরস্কার পাচ্ছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়
|
বিশেষ জুরি পুরস্কার
এবারের চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কারে ভূষিত হল ইন্দ্রদীপ দাশগুপ্তের 'কেদারা'।
পদ্মাবত- অরিজিৎ সিং
জনপ্রিয় ছবি পদ্মাবতে প্লে ব্যাক করে পুরস্কার জিতলেন অরিজিৎ সিং। শুধু প্লে ব্যাকেই নয়, জাতীয় পুরস্কারের মঞ্চে এবার অনেকগুলি বিভাগেই পুরস্কার জিতেছে পদ্মাবত।
|
সেরা এডিটিং
সানরাইজ ছবিতে এডিটিং করে সেরা ভিডিও এডিটর পুরস্কার পেতে চলেছেন বাঙালি ফিল্ম এডিটর হেমান্তি সরকার।
|
সেরা অডিওগ্রাফি
চিল্ড্রেন অফ সয়েল সিনেমার জন্য সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার পেতে চলেছেন বিশ্বদীপ চট্টোপাধ্যায়। অতীতে মাদ্রাস ক্যাফে,থ্রি ইডিইটস, দেবদাস ছবিতে কাজ করেছেন বিশ্বদীপ।












Click it and Unblock the Notifications