জাতীয় পুরস্কারে ভূষিত 'ময়ূরাক্ষী', সেরা অভিনেতা ঋদ্ধি সেন, অভিনেত্রী শ্রীদেবী
৬৫ তম জাতীয় পুরস্কারের ঘোষণ এদিন হয়ে গেল। সেরা বাংলা ছবির সম্মানে ভূষিত হল কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ময়ূরাক্ষ্মী'।
৬৫ তম জাতীয় পুরস্কারের ঘোষণ এদিন হয়ে গেল। সেরা বাংলা ছবির সম্মানে ভূষিত হল সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ অভিনীত 'ময়ূরাক্ষী'। ছবিটির পরিচালনা করেছেন অতনু ঘোষ। সেরা অভিনেতার সম্মান পেলেন ঋদ্ধি সেন। 'নগরকীর্তন' ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। সেরা হিন্দি ছবির তকমা পেল 'নিউটন'। শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন প্রায়ত তারকা শ্রীদেবী। 'মম ' ছবির জন্য় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এদিন, পুরস্কারের ঘোষণা হয় নয়াদিল্লির শাস্ত্রী ভবনে। জুরি সদস্যরা এদিন একটি সাংবাদিক সম্মেলন করে এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা করেন। সেরা জনপ্রিয় ছবির তকমা পেলন 'বাহুবলী ২'। সেরা সঙ্গীত পরিচালক হিসাবে সম্মানিত এ আর রহমন। 'মম' ছবির জন্য এই সম্মান পেলে তিনি।

উল্লেখ্য, ঋদ্ধির নাম উচ্চারণের সময় তাঁর ভূয়সী প্রশাংসা করেন জুরি প্রধান শেখর কাপুর। ঋদ্ধির প্রশংসা করে এদিন শেখর কাপুর বলেন, গত ১০ বছরে এরকম অভিনতা দেখা যায়নি। প্রতিক্রিয়ায় ঋদ্ধি জানান, এই সাফল্যের জন্য অনেকটাই কৌশিক গঙ্গোপাধ্য়ায়, ঋত্বিক চক্রবর্তীর কাছে তিনি কৃতজ্ঞ। পাশপাশি ঋদ্ধির কেরিয়ারে তাঁর মায়ের অবদানের কথাও এদিন উল্লেখ করেন এই তরুণ অভিনেতা।
উল্লেখ্য চলচ্চিত্র পরিচালক শেখর কাপুরের নেতৃত্বাধিন ১০ জন জুরি সদস্যদের মধ্যে ছিলেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি সহ স্ক্রিন রাইটার ইমতিয়াজ হুসেন, রুমি জাফরি, রাজেশ মাপুরসাকর প্রমুখরা। আগামী ৩রা মে ২০১৮ -তে প্রপকদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রসঙ্গত, পুরস্কারের তালিকার মধ্যে ঘোষিত হয়েছে দাদাসাহেব ফালকে সম্মানও। এবছর দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন বিনোদ খান্না। সেরা পরিচালকের তকমা পেলেন মলায়ালম পরিচালক জয়রাজ। শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা শ্রীদেবী পাওয়ার পাশাপাশি,পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠত্বের তাজ জিতলেন দিব্যা দত্ত। স্প্যেশাল এফেক্টসে সেরার তাজ পেলন বাহুবলী।












Click it and Unblock the Notifications