২০২৩ সালে হ্যাট্রিকের মেজাজে কিং খান, ৫০০ কোটিতে মাত দেবেন 'বাজিগর'!
২০২৩ সালে হ্যাট্রিকের মেজাজে কিং খান, ৫০০ কোটিতে মাত দেবেন 'বাজিগর'!
শাহরুখ খান চার বছরের বিরতির পর ২০২৩ সালে ব্যাক টু ব্যাক তিনটি চলচ্চিত্র নিয়ে ফিরছেন বড় পর্দায়। ২০২৩ সালে বক্সঅফিসে ঝড় তুলতে চলেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। কারণ বছরেই কিং খানের তিনটি সিনেমা মুক্তি পাবে। আগামী বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'পাঠান’, জুনেই আসছে অ্যাটলি কুমারের ছবি 'জওয়ান’। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাবে রাজকুমার হিরানি-শাহরুখ খান জুটির প্রথম ছবি 'ডানকি’। যার ফলে তাঁর উপরে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করার সাহসী পদক্ষেপ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা। এটা অভিনেতার ভক্তদের কাছে একটা বড় পাওনা।

পাঠান
আগামী বছর শাহরুখ খান অভিনীত পাঠান প্রথম চলচ্চিত্র পর্দায় হিট বলেই আশাবাদী অভিনেতার ভক্তরা। আসন্ন সিনেমায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ইমরান হাশমি -সহ অন্যান্যরা। এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। আশা করা হচ্ছে বছরের শুরুটা বেশ ভালোই যাবে। ছবিটি একটি স্পাই থ্রিলার বলে জানা গেছে।

জওয়ান
তারপরেই মুক্তি পাবে জওয়ান । যা অ্যাটলি পরিচালনা করেছেন। পাঁচটি ভাষায় মুক্তি পাবে। সিনেমাটি বক্স অফিসে হিট হবে বলে আশা রাখছেন ভক্তরা। শিরোনাম দেখে যতটা বোঝা যাচ্ছে, শাহরুখ খানকে আসন্ন সিনেমায় সেনা আধিকারিকের চরিত্রে দেখা যেতে পারে। স্বদেশ , জব তক হ্যায় জান , ডিয়ার জিন্দেগি ও অন্যান্য সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন কিং খান। কিং খানের বিপরীতে দেখা মিলবে নয়নথারাকে। জওয়ান সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। কবে জওয়ান সিনেমাটি মুক্তি পাবে , সেদিকেই তাকিয়ে আছে কিং খানের ভক্ত।একঝাঁক অভিনেত্রী। জানা গিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই অভিনেতা নতুন পর্বের শুটিং শুরু করে দেবেন। দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে । কিছুদিনের মধ্যেই ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ট্রিজার খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে। যা কিং খানের ভক্তদের জন্য বিশাল উপহার হবে। আসন্ন ছবিতে শাহরুখ ছাড়াও সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর,দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও প্রিয়মণিকে দেখা যাবে।

ডানকি
২০২৩ সালের শেষ সিনেমা শাহরুখ খানের, ডানকি বছরের শেষ রিলিজ হওয়া সিনেমা। যা ২৩ ডিসেম্বর মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এখানে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তাপসী পান্নু। বলিপাড়া ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির শাহরুখ খান অভিনীত জওয়ান, ডানকি, পাঠান তিনটি সিনেমাই হিট হবে জানা গিয়েছে। যা নিয়ে ভক্তরাও খুব খুশী। ২০২৩ সাল কিং খানের ভক্তদের কাছে এক শ্রেষ্ঠ বছর বলে তারা মনে করছেন।












Click it and Unblock the Notifications