অবশেষে জেলে 'সুলতান'!কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের জেল সলমন খানের। আপাতত তাঁকে যোধপুর জেলে নিয়ে যাওয়া হচ্ছে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের জেল সলমন খানের। সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা হয়েছে সলমনের। আপাতত তাঁকে জোধপুর জেলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছিল। এজন্য যাবতীয় প্রক্রিয়ার কাজ সম্পন্ন । মনে করা হচ্ছে অন্তত একটা রাত জোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হতে পারে সলমনকে। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন জোধপুর জেলে। তবে তাঁকে জামিনে মুক্তি করানোর জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তাঁর আইনজীবী। আগামীকাল সেই জামিনের আবেদনের শুনানি হবে বলে খবর।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের, জোধপুর জেল পৌঁছলেন সুলতান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের, জোধপুর জেল পৌঁছলেন সুলতান

উল্লেখ্য, জোধপুর জেলে আগেও বন্দি ছিলেন সলমন। সেখানে আপাতত বন্দি রয়েছেন ধর্মগুরু আসারাম বাপুও। মূলত, সলমনের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে তিনিই হত্যা করেছেন কৃষ্ণসার হরিণকে। কারণ তাঁকে বন্দুক থেকে গুলি চালাতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর সঙ্গে থাকা সইফ বা অন্যান্য তারকাদের গুলি চালাতে দেখা যায়নি। ফলে সমস্ত তথ্য প্রমাণ সলমনের বিরুদ্ধে যায়।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের, জোধপুর জেল পৌঁছলেন সুলতান

এর আগে,কৃষ্ণসার হরিণহত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খান। তবে বাকি অভিযুক্ত তারকারা ছা়ডা পেয়েছেন এই মামলায়। এই রায় দিয়েছে রাজস্থানের জোধপুর আদালত। ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বাকি অভিযুক্ত তারকা সইফ আলি খান,নিলম, সোনালি বেন্দ্রে ,তাব্বু । এদিকে, ওয়াইল্ডলাইফ অ্যাক্টের সেকশন ৫১ ধারায় দোষী সাব্য়স্ত হয়েছেন সলমন। এদিন,সমস্ত তথ্য প্রমাণ সলমনের বিরুদ্ধে যাওয়াতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের, জোধপুর জেল পৌঁছলেন সুলতান

১৯৯৮ সালে সলমনের বিরুদ্ধে .২২ রাইফেল ও .৩২ রিভলভার দিয়ে দুটি কৃষ্ণসার হরিণকে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় সেই সময়ে ১৯৯৮ সালের ১৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়। জোধপুরের কোঙ্কনি গ্রামে ওই শিকারের ঘটনাটি ঘটেছিল। মোট চারটি চোরাশিকারের মামলা ছিল সলমনের বিরুদ্ধে। তার মধ্যে ৩টি মামলায় সলমনকে আদালত মুক্তি দেয়। তার বিরুদ্ধে পাল্টা উচ্চ আদালতে মামলা হয়েছে। সেই মামলা ঝুলে রয়েছে। চতুর্থ চোরাশিকারের মামলাটিতেও সলমন দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন। তবে, এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে সলমন খানের সামনে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের, জোধপুর জেল পৌঁছলেন সুলতান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+