কেন করিশ্মা তান্নার মেক আপ ফেরত চাওয়া আমরা সমর্থন করি তার ৫টি কারণ
সোমবার রাতের বিগ বস ৮ এর পর্ব বাড়ির ভিতরে একটা বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। বিগ বসের প্রথম টাস্ক পারফরম্যান্স থেকে শুরু করে সোমবারের অর্ধেক পর্ব পর্যন্তও ভিলেন হিসাবেই পরিচিত ছিলেন গৌতম গুলাটি। পুনীত ইসার ও প্রীতম বাদে বাকি সবার চোখেই গৌতম কম বেশি ভিলেন ছিলেন। কিন্তু সোমবারের পর থেকে তিনি একেবারে বাড়ির হিরো হয়ে গেলেন। আর তার জায়গা নিলেন করিশ্মা তান্না। এমনকী প্রাণের চেয়েও প্রিয় বন্ধু ডায়েন্ড্রা ও সুশান্তের চোখেও বদলে গেলেন তান্না।
বিগ বসের একটি গুপ্ত কার্যে (যদিও টিভিতে বাড়ির সদস্যরা সব দেখতে পাচ্ছেন গৌতম ও তান্না এবিষয়ে কিছুই জানতেন না।) সুশান্তকে 'সেবক'-এর দায় থেকে মুক্ত করার প্রশ্নে সুশান্ত হ্যাঁ-এ ভোট দিলেও তান্না ভোট দিলেন না। শুধু তাই নয়, নিজের মেক আপ ফেরত নেওয়া নিয়ে খ্যানখ্যানে গলায় সারা বাড়ি মাথায় করলেন, জানিয়েও দিলেন আমি এখানে বন্ধুত্ব পাতাতে আসিনি। আমার ব্যক্তিগত জিনিসের পক্ষে লড়াই করা আমার অধিকার।
গৌতম কেন তাঁর মেক-আপ ফেরত নেওয়ার জন্য হ্যাঁ বলেননি তাই নিয়ে কুৎসিতভাবে চিৎকার চেঁচামিচি করতে লাগলেন, যা বাড়ির প্রত্যেকটা মানুষেরই খারাপ লেগেছে। কিন্তু ন্যাশনাল টেলিভিশনে বিনা মেক আপ-এ করিশ্মাকে বসতে হবে এ ভাবা যায় নাকি? সবার বোঝা উচিত মেয়েদের ক্ষেত্রে মেক আপ টা ছোটখাটো কোনও জিনিস নয়। কেন এভাবে করিশ্মার মেক আপ ফেরত চাওয়াটা আমরা সমর্থন করি তা নিচে ব্যাখ্যা করা হল।
১. নিজের জন্য নয়, দর্শকদের জন্য অন্তত করিশ্মার মেক আপ তাঁকে ফেরত দিয়ে দেওয়া উচিত। খ্যানখ্যানে গলায় তাঁর চিৎকার কি এমনই দর্শকের উপর অত্যাচার নয়, যে মেক আপ ছাড়া করিশ্মাকে এবার দেখতে হবে। আর যতক্ষণ না মেক আপ ফেরত পাবেন তিনি ততক্ষণ একই জিনিস নিয়ে রগরাতে থাকবেন তিনি।

২. মহিলাদের ক্ষেত্রে মেক-আপ কোনও ছোটখাটো বস্তু নয়। মেয়েরা সবসময় চায় সুন্দর দেখতে। তাই মেক আপ ছাড়া মেয়েদের জীবন ভাবা যায় নাকি। করিশ্মাও একজন মেয়ে, তাই করিশ্মার সম্পূর্ণ অধিকার আছে মেক আপ ব্যবহার করার। করিশ্মা সাবালিকা, তাই তার মেক আপ থেকে তাঁকে কেউ আলাদা রাখতে পারে না।

৩. করিশ্মা এখানে নিজের জন্য এসেছেন। তিনি তো বললেনই তিনি এখানে বন্ধু পাতাতে আসেননি। তাহলে আবার বন্ধুর জন্য বা কাউকে এভিকশন থেকে বাঁচাতে নিজের মেক-আপ এ বলিদান দেবেন কেন করিশ্মা? তিনি তো আর মাদার টেরেসা নন।

৪.তাঁর কাছে যে তাঁর মেক আপ সবচেয়ে আপন সে কথা তো বারবার করিশ্মা বলেছেন। একথা জানা সত্ত্বেও গৌতম তাঁর মেক আপ ফেরত দেওয়ার পক্ষে হ্যাঁ বললেন না এটা কী ষড়যন্ত্র নয় করিশ্মার বিরুদ্ধে। গৌতম চাইছেন মেক আপ ছাড়া দর্শক করিশ্মাকে দেখে ভোট আউট করুক। একটা মেয়ের সঙ্গে এরকম কীভাবে করতে পারেন গৌতম। গৌতমকে শাস্তি দিতেই করিশ্মার মেক আপ ফেরত দেওয়া উচিত।

৫.সবকিছু ছেড়েয় দিলাম। কিন্তু কেউ এটা কেন বুঝতে পারছেন না যে মেক আপ ছাড়া করিশ্মার পক্ষে থাকা সম্ভব নয়, কারণ প্রাণের ঝুঁকিবহুল মেডিক্যাল সমস্যা রয়েছে করিশ্মার। যার নাম 'পিম্পলস'!

-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications