মুক্তির তৃতীয় সপ্তাহে শো বাড়ল মানসী সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’-এর
তৃতীয় সপ্তাহে এসে শো বাড়ল মানসী সিনহা পরিচালিত '৫ নং স্বপ্নময় লেন'-এর। 'খাদান', 'সন্তান', '৫ নং স্বপ্নময় লেন' ও 'চালচিত্র'। বড়দিনের আগে গত ২০ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেয়েছিল বাংলার এই চারটি ছবি। এর মধ্যে কোন ছবি বক্স অফিস কাঁপাচ্ছে, কোন ছবি দর্শকের মনের মতো হয়ে উঠতে পারলো না, কেন বাংলা সিনেমার শো এত কম? এই সব প্রশ্ন নিয়ে কাঁটাছেঁড়া চলেছে বহুবার। কোন ছবি বেশি এগিয়ে? পিছিয়ে পড়ছে কে? তা নিয়ে ছবির পাশাপাশি পরিচালকদের মধ্যেও চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার 'খাদান' ঝড় সামলে আরও একধাপ এগিয়ে গেল ধাগা প্রোডাশনের ছবি '৫ নং স্বপ্নময় লেন'। তৃতীয় সপ্তাহে এসে শো বাড়ল এই ছবির।
কোথায় কোথায় শো পেল মানসী সিনহার দ্বিতীয় ছবি? জেনে নিন বিশদে।
মধ্যমগ্রাম থেকে রাজারহাট, চুঁচুড়া, আসানসোল, ব্যারাকপুর সহ রাজ্যের বেশ কয়েকটি শহরের প্রেক্ষাগৃহে নতুন শো পেয়েছে এই ছবি। '৫ নং স্বপ্নময় লেন'-এর এই সাফল্যে খুশি পরিচালক মানসী সিনহা থেকে শুরু করে কলা কুশলী সহ প্রত্যেকে।

'৫ নং স্বপ্নময় লেন'-এর নির্মাতাদের কথায়, শুরুতে গোটা রাজ্যে তাঁদের শো ছিল মাত্র ৫২টি। তবে এরমধ্যে ছবিটি বেশকিছু শো রাত ১০টার পর পেয়েছিল। এতরাতে দর্শকরা সিনেমাহলে গিয়ে ছবি দেখবেন এটা আশাতীত ছিল না। তাই প্রযোজকদের তরফেই সেই শোগুলি বাতিল করা হয়। সেইসময় মাত্র ১৭টি শো ছিল ছবিটির। তবে যতদিন এগিয়েছে ততই '৫ নং স্বপ্নময় লেন'-কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক। আর তাই এবার তৃতীয় সপ্তাহে এসে দর্শকের ভালোবাসার জোরে আরও ১৮ টি শো পেল এই ছবি।
যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হন, সেই মানুষদের নিয়েই এই ছবির গল্প সাজিয়েছিলেন পরিচালক মানসী সিনহা। যাঁরা একা থাকতে চান না, একা থাকাটা যাঁরা কিছুতেই পছন্দ করেন না, এই ছবির গল্পটা আসলে তাঁদের। ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়ে ফেলেছে এই ছবি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে বাড়ল শোয়ের সংখ্যা। এবার এই ছবি কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications