Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌হোলি পার্টিতে এই পাঁচ বলিউড স্টাইলে সাজুন

‌হোলি পার্টিতে এই পাঁচ বলিউড স্টাইলে সাজুন

বসন্ত এসে গিয়েছে। আর বসন্ত মানেই দোল। লাল, নীল, হলুদ, সবুজ সহ নানা রঙে রঙীন হয়ে ওঠার দিন আসছে। আর এই সময় পুরনো পোশাকেই না হয় একটু অন্য ধরনের স্টাইল করা যাক। বিশেষ করে দোল বা গোলিকে কেন্দ্র করে বলিউডে বহু জনপ্রিয় গান হয়েছে, সেই গানে নায়িকাদের স্টাইল একটু হঠকে। তাই আপনিও তাঁদের স্টাইল স্টেটমেন্টকে অনুসরণ করতে পারেন।

লহঙ্গা–চোলি

লহঙ্গা–চোলি

এই হোলিতে সকলের থেকে একটু আলাদা যদি সাজতে চান তবে লহঙ্গা-চোলিতে নিজেকে সাজিয়ে নিন। হোলি পার্টিতে অনেক সময়ই নাচ-গানের অনুষ্ঠান থাকে। সেই অনুষ্ঠানে সকলের নজর কাড়তে লহঙ্গা-চোলি পরতেই পারেন। যেরকমটা রাম লীলা সিনেমায় পরেছিলেন দীপিকা পাড়ুকোন।

পাতিয়ালা সালোয়ার

পাতিয়ালা সালোয়ার

পাতিয়ালা সালোয়ার হোলি বা দোলের সময় পরলে আপনি যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সাদা কামিজের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি সালোয়ার পরতে পারেন যে কোনও রঙের আর সঙ্গে মানানসই ওড়না। স্বাচ্ছন্দ্য বোধের সঙ্গে কোনও আপস ছাড়াও নিজের এথনিক লুক বজায় রাখতে পারেন আপনি। যেমনটা অ্যাকশন রিপ্লে-তে ঐশ্বর্য রাই পরেছিলেন।

ডেনিম শর্টস ও টি–শার্টস বা ক্রপ টপ

ডেনিম শর্টস ও টি–শার্টস বা ক্রপ টপ

হোলি পার্টিতে অনেকসময়ই রেইন ডান্সের বন্দোবস্ত থাকে। সেখানে অবশ্যই আপনি সালোয়ার বা অন্য কোনও ভারতীয় পোশাকে যাবেন না। ইয়ে জওয়ানি হ্যয় দিওয়ানি সিনেমায় দীপিকার লুকসটা ট্রাই করতে পারেন আপনি। ডেনিম শর্ট প্যান্ট ও ওপরে রঙীন টি-শার্ট অথবা একটু দুঃসাহসী হয়ে ক্রপ টপও পরতে পারেন আপনি। সঙ্গে মাথায় স্কার্ফ জড়িয়ে নিলেই জিন্দগী না মিলেগি দোবারায় ক্যাটরিনার লুকস পেয়ে যাবেন।

ক্যাজুয়াল পোশাক

ক্যাজুয়াল পোশাক

খুব ফ্যাশনেবল যদি কিছু না পরতে চান তবে টু স্টেটসের আলিয়া ভাটের লুকস ট্রাই করতে পারেন। ফুলের প্রিন্ট করা স্কার্ট ও ঢিলেঢালা টপও পরতে পারেন।

সাদা সালোয়ার কামিজ

সাদা সালোয়ার কামিজ

সাদা পোশাকের চেয়ে হোলির ভালো পোশাক আর নেই। কারণ সাদা রঙের মধ্যেই সব রঙ সুন্দরভাবে ফুটে ওঠে। যেমনটা সিলসিলাতে রেখাকে পরতে দেখা গিয়েছিল। তাই হোলিতে রেখার মতো সাজতে চাইলেও সাজতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+