পুজোতে মুক্তি পাচ্ছে এই একঝাঁক বাংলা ছবি, কোনটা দেখবেন ঠিক করে ফেলুন

এই সপ্তাহটা পেরোলেই পুজো। বাঙালির এই প্রাণের উৎসবে এবার বিভিন্ন স্বাদের মনোরঞ্জন উপহার দিতে চলেছে টলিউড।

এই সপ্তাহটা পেরোলেই পুজো। বাঙালির এই প্রাণের উৎসবে এবার বিভিন্ন স্বাদের মনোরঞ্জন উপহার দিতে চলেছে টলিউড। পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে একঝাঁক বাংলা ছবি। কোনওটা রহস্য রোমাঞ্চ তো কোনওটা পুজো প্রেম, কোনও ছবিতে আবার তুলে ধরা হয়েছে দাম্পত্যের নানা বাস্তবিক ঘটনা।

একনজরে দেখে নেওয়া যাক পুজোতে কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে।

বলো দুগ্গা মাইকি

বলো দুগ্গা মাইকি

অঙ্কুশ-নুসরৎ অভিনীত 'বলো দুগ্গা মাইকি' একটি মিষ্টি প্রেমের ছবি। এখানে সাম্য নামের এক বিগড়ে যাওয়া ছেলের চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ অন্যদিকে নুসরৎ একজন ঘরোয়া মেয়ের ভূমিকায় রয়েছেন। দুর্গাপুজোর আবহে কীভাবে দুই ভিন্ন মানসিকতার মানুষ প্রেমে একাত্ম হয়, তা নিয়েই ছবির গল্পে দেখিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

প্রজাপতি বিস্কুট

প্রজাপতি বিস্কুট

পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রজাপতি বিস্কুট',এক হালকা মেজাজে বলে চলা গভীর সমস্যার কাহিনি। ছবির প্রথম গান 'তোমাকে বুঝি না প্রিয়' মুক্তি পাওয়ার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। এরপর ছবি ঘিরেও বাড়তে থাকে দর্শকদের কৌতূহল। দাম্পত্যের কিছু কঠিন দিককে অন্যভাবে বলে চলার গল্প 'প্রজাপতি বিস্কুট'। 'ওপেন টি বায়োস্কোপ'-এর পর এটিই অনিন্দ্যর দ্বিতীয় ছবি।

ইয়েতি অভিযান

ইয়েতি অভিযান

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'কাকাবাবু' সিরিজ নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি ছিল 'মিশর রহস্য'। দ্বিতীয় ছবি 'ইয়েতি অভিযান' , যা মুক্তি পাচ্ছে এবছরের পুজোর মরশুমে। একদিকে কাকাবাবুর রোমঞ্চকর গল্প, অন্যদিকে পুজোতে ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রসেনজিতের ছবি মুক্তি। সবমিলিয়ে এই ছবি ঘিরে বেশ কৌতূহলী দর্শক।

ককপিট

ককপিট

ইন্ডাস্ট্রির আরেকজন মেগাস্টার অভিনেতা দেব প্রযোজিত তথা অভিনীত ছবি 'ককপিট'ও মুক্তি পাচ্ছে পুজোর মরশুমে। ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছেন কোয়েল ও রুক্মীনি। ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবি ঘিরে দেবের ফ্যানেদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ।

ব্যোমকেশ ও অগ্নিবাণ

ব্যোমকেশ ও অগ্নিবাণ

কৌস্তভ রায় প্রযোজিত 'ব্যোমকেশ ও অগ্নিবান' ছবির পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'ব্যোমকেশ' সিরিজের 'অগ্নিবাণ ও উপসংহার' গল্পের ওপর আধারিত এই ছবি। ছবিতে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত ও অজিতের বূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+