টানা ৩০ বার একতা কাপুরকে লক্ষ্য করে পিছু ধাওয়া ক্য়াব চালকের! নেপথ্যে চাঞ্চল্যকর ঘটনা
বেশ কয়েক মাস আগে রাতের চণ্ডিগড়ের রাস্তায় এক মহিলাকে ধাওয়া করে গ্রেফতার হতে হয় এক প্রভাবশালী নেতার ছেলেকে। এবার ধাওয়া করার ঘটনা ঘটল মায়ানগরী মুম্বইয়ে।
বেশ কয়েক মাস আগে রাতের চণ্ডিগড়ের রাস্তায় এক মহিলাকে ধাওয়া করে গ্রেফতার হতে হয় এক প্রভাবশালী নেতার ছেলেকে। এবার ধাওয়া করার ঘটনা ঘটল মায়ানগরী মুম্বইয়ে। আর ঘটনার শিকার আর কেউ নন, বরং বলিউডের নামী প্রযোজক একতা কাপুর। তাঁকে ধাওয়া করার অভিযোগ রয়েছে এক ৩২ বছরের ক্যাব চালকের বিরুদ্ধে।

এরপর পুলিশি জেরার মুখে ওই ক্যাব চালক জানান, একতা কিছুদিন আগে এক মন্দিরে পুজো দিতে যান। রাজেন্দ্র সেখানেও একতাকে লক্ষ্য় করে এগোতে থাকে। তবে শুধুমাত্র একটা চাকরির জন্য রাজেন্দ্র একতার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল। এর আগে, যখনই সে একতার সঙ্গে দেখা করার চেষ্টা করে তখনই তাকে কোনও না কোনও নিরাপত্তারক্ষী আটকে দিতেন। সেই জন্যই ৩০ বার একতার পিছু ধাওয়া করতে বাধ্য হয় রাজেন্দ্র। এমনই দাবি পুলিশ সূত্রে।












Click it and Unblock the Notifications