দ্বিতীয় বার করোনায় আক্রান্ত বিতর্কিত কমেডিয়ান বীর দাস, শো বাতিল গুজরাতে

অভিনেতা ও বিতর্কিত কমেডিয়ান বীর দাস ফের করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি তাঁর ইনস্টাগ্রামে কোভিড-১৯ র‌্যাপিড টেস্টিং কিটের ছবি দিয়েছেন। বীর জানিয়েছেন এই কিট অনুযায়ী তিনি কোভিড-১৯ পজিটিভ এবং তাঁর আরটিপিসিআর টেস্টও হয়ে গিয়েছে। পোস্টে বীর তাঁর আসন্ন শো বাতিল করার জন্য অনুগামীদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন। ‌

করোনায় আক্রান্ত বিতর্কিত কমেডিয়ান বীর দাস

ছবি শেয়ার করে বীর লিখেছেন, '‌গুজরাত। উপসর্গ নিয়ে ঘুম থেকে উঠলাম, র‌্যাপিড টেস্ট করলাম এবং এখন আরটিপিসিআর টেস্ট করতে চলেছি। গুজরাত শোয়ের নতুন তারিখ নিয়ে বর্তমানে আমার টিম কাজ করছে। আমরা চেষ্টা করছি এবং যখনই কোনও ভেন্যু পাওয়া যাবে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই ফিরে আসব। যদি চান তবে আপনারা আপনাদের টিকিটের অর্থ ফেরত নিয়ে নিতে পারেন। দুঃখিত গুজরাত!‌ আমি নিজেও খুব দঃখিত, কিন্তু আশা রাখছি খুব শীঘ্রই আমাদের দেখা হবে। নতুন তারিখ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব।'‌

বীরের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর বলিউডের অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বছরের জানুয়ারিতে বীরের প্রথমবার করোনা ধরা পড়ে। সেই সময় তাঁর হালকা উপসর্গ ছিল বলে জানিয়েছেন তিনি। বাড়িতেই নিজেকে আইসোলেট করে রাখেন বীর। প্রসঙ্গত, ২০২১ সালে '‌আই কাম ফ্রম টু ইন্ডিয়াস'‌ স্ট্যান্ড আপ স্পেশাল শো, যেটা ওয়াশিংটনের জন এফ কেনেডিতে হয়েছিল, বীর সেখানে পারফর্ম করে খবরের শিরোনামে আসেন। বিদেশে ভারতের খারাপ ভাবমূর্তি তুলে ধরার অভিযোগে তিনি জনসাধারণের একাংশের সমালোচনা পেয়েছিলেন। তিনি ২০২১ সালে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে সেরা কমেডি বিভাগে মনোনীত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+