ফিরে দেখা ২০১৯ : এবছর কোন কম বাজেটের ছবিগুলি তাক লাগাল! দেখে নিন একনজরে
২০১৯ সালে কোন কম বাজেটের ছবিগুলি তাক লাগালো! দেখে নিন একনজরে
২০১৮ সালের মতোই ২০১৯ সালেও একের পর এক কম বাজেটের ছবি রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে টিনসেল টাউনে। বলিউডে এমন বহু ফিল্ম রয়েছে যেগুলি কম বাজেট নিয়েও ময়দানে সাড়া ফেলে দিয়েছে। এমন সমস্ত ছবির বেশিরভাগেই অভিনেতা হিসাবে উঠে এসেছেন ভিকি কৌশল থেকে আয়ুষ্মান খুরানাদের মতো উঠতি তারকারা। একনজরে দেখে নেওয়া যাক , কোন কোন ছবি বলিউডে কম বাজেটে তৈরি হয়েছে অথচ বক্স অফিসে তা হিট করে গিয়েছে।

ওয়ার
১৫৪ মিনিটের এই ছবি ৩১৮ কোটি টাকা আয় করেছে। হৃতিক রোশন পের একবার অ্যাকশন হিরো অবতারে এসে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। আর সঙ্গে টাইগার স্রফের নাচ এই ছবির আলাদা ইউএসপি । ফলে সবমিলিয়ে 'ওয়ার' এই বছরের অন্যতম 'পয়সা উসুল ' ফিল্ম।

কবীর সিং
'কবীর সিং' এই বছরের অন্যতম ব্লকবাস্টার। শাহিদ কাপুর অভিনীত এই ছবি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হলেও, তা নিয়ে বক্স অফিসের গতিতে কোনও খামতি হয়নি। দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-এর হিন্দি রিমেক এই ছবি।

উরি: সার্জিক্যাল স্ট্রাইক
'উরি' মূলত, কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার ভয়াবহ রূপ নিয়ে তৈরি হয়েছে উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক ছবিটি। আদিত্য ধর পরিচালিত এই ছবি ২০১৯ সালের শুরুতেই কার্যত তাক লাগিয়ে দিয়েছিল। যে ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ভিকি কৌশল।

মিশন মঙ্গল
অক্ষয় কুমার অভিনীত 'মিশনব মঙ্গল' ছবিটি রীতিমতো তোলপাড় ফেলে দেয় ২০১৯ -এ। কম বাজেটের এই মাল্টিস্টারকাস্টের ছবি নিয়ে বক্স অফিস রীতিমতো তোলপাড় ছিল।

গালি বয়
২০১৯ সালে অস্কারে এন্ট্রি পেয়েছে ভারতের তরফে। যদিও তা পুরস্কারের সেষ রাউন্ড পর্যন্ত যেতে পারেনি।তবুও 'গালি বয়' ২০১৯ সালের অন্যতম নামী ছবি হিসাবে উঠে এসেছে। রণবীর সিং ও আলিয়া ভট্ট অভিনীত এই ছবিই ২০১৯ সালের অন্যতম বক্স অফিস মাতানো ছবি ছিল।

আর্টিক্যাল ১৫
'আর্টিক্যাল ১৫' ছবিটি রীতিমতো তোলপাড় করে দিয়েছে ২০১৯ সাল। এই বছরে আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি রীতিমতো তোলপাড় করে দেয় দেশ। বলা হয়, উত্তরপ্রদেশের একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে।

বালা
আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি 'বালা'ও ২০১৯ সালের অন্যতম নামী ছবি। মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে হৃদয়স্পর্শী বার্তা দেওয়া এই ছবিতেও 'নায়ক' আয়ুষ্মান খুরানা।

'ড্রিম গার্ল'
আয়ুষ্মান খুরানা অভিনীত 'ড্রিম গার্ল' ছবিটি নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় বক্স অফিসে। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিও এই বছরের শেষে অন্তত ১৪০ কোটি টাকার বাজার করেছে।












Click it and Unblock the Notifications