Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইফা অ্যাওয়ার্ড ২০১৯: রণবীর-আলিয়া সেরার সেরা! মঞ্চ কুর্ণিশ জানাল আর কোন তারকাকে দেখেনিন

বলিউড-ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব আইফা অ্যাওয়র্ডস। এবছরের আইফা অ্যাওয়র্ডসের মঞ্চে সেরার সেরা তকমায় ভূষিত হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর সিং।

বলিউড-ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব আইফা অ্যাওয়র্ডস। এবছরের আইফা অ্যাওয়র্ডসের মঞ্চে সেরার সেরা তকমায় ভূষিত হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর সিং। মুম্বইয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বুধবারের রাত যেন ছিল তারার মেলা।

সেরা অভিনেতা

আইফার মঞ্চে সেরা অভিনেতা রণবীর সিং। তিনি সেরা বিবেচিত হয়েছেন 'পদ্মাবত ' ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয়ের জন্য। এদিনের অ্যাওয়র্ড শো-তেপোশাক থেকে স্টাইলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রণবীর সিং।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রী হিসাবে আইফার মঞ্চে শিরোপা জিতেছেন আলিয়া ভাট। 'রাজি ' ছবির জন্য তিনি এই সেরার শিরোপা ছিনিয়ে নেন। এদিনেক মঞ্চে গোলাপী গাউনে তাক লাগিয়েছেন আলিয়া।

সেরা সহ অভিনেত্রীর পুরস্কার

সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আদিতি রাও হায়দরি। তিনি এই মঞ্চে 'পদ্মাবত' ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর সম্মান পান।

সেরা সহ অভিনেতা

২০১৯ এর সেরা সহ অভিনেতার পুরস্কার এদিন হাতে তুলে নেন অভিনেতা ভিকি কৌশল। ' সঞ্জু' ছবির জন্য় এই সেরার সেরা অভিনয়ের পুরস্কারটি জিতে নেন।

সেরা নবাগত (অভিনেতা-অভিনেত্রী)

বুধবারের তারকা খচিত রাতে সেরা নবাগতর পুরস্কারটি জিতে নেন ইশান খট্টর । 'ধড়ক' ছবির জন্য এই সম্মান তিনি জিতে নেন। অন্যদিকে, 'কেদারনাথ' ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর শিরোপা জিতে নেন সারা আলি খান।

সেরা পরিচালক

'অন্ধাধুন' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারের সম্মান পান শ্রীরাম রাঘবন। আয়ুষ্মান অভিনীত এই ছবি ২০১৮ সালের অন্যতম ব্লকবাস্টার হিট ফিল্ম ছিল।

স্পেশ্যাল অ্যাওয়ার্ড

স্বামী রণবীর 'পদ্মাবত 'ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেও, দীপিকে এই বছরে সেরা অভিনেত্রীর সম্মনা পাননি। রণবীর কাপুরের প্রেমিকা আলিয়া তা ছিনিয়ে নিলেও, এই বছরের 'স্পেশ্যাল অ্যাওয়ার্ড' দিতে নেন দীপিকা।

সেরা ছবি

২০১৯ সালের সেরার সেরা বলিউড ফিল্ম হিসাবে সম্মানিত মেঘনা গুলজারের ছবি 'রাজি '। ভিকি কৌশল , আলিয়া ভাট অভিনীত এই ছবি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+