২০১৯ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন গানগুলিকে নিয়ে

সালে গুগল সার্চে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন গানগুলিকে নিয়ে

২০১৯ সাল শেষ হতে চলেছে। আর তার পরই এবার 'নতুন'কে সঙ্গে নিয়ে আসতে চলেছে ২০২০ সাল। তার আগে একনজরে ফিরে দেখা যাক কোন কোন বলিউডি গান ২০১৯ এ ইন্টারনেটকে মাত করে রেখেছিল। গুগল সার্চ এ ২০১৯ সালের কোন কোন গান জনপ্রিয়তায় ছিল দেখে নেওয়া যাক একনজরে।

রানু মণ্ডলের গান প্রথমের দিকে!

রানু মণ্ডলের গাওয়া গান 'তেরি মেরি কাহানি' ২০১৯ সালের গুগল সার্চে রয়েছে দ্বিতীয় নম্বরে। হিমেশ রেশমিয়া পরিচালিত এই গান রাতারাতি ভাইরাল হয় ২০১৯ এ। ২০১৮ সালের ভোজপুরী গান ' লেলে ফটু লেলে' রয়েছে ২০১৯ সালের সেরার সেরা তালিকার একনম্বরে।

তৃতীয় ও চতুর্থে কারা?

নন ফিল্ম অ্যালবামের গান 'তেরি প্যায়ারি প্যায়ারি আঁখিয়া' রয়েছে ২০১৯ সালের সেরার সেরা তালিকায়। এছাড়াও চতুর্থ নম্বরে রয়েছে ধাভনি ভানুশালীর 'ভাস্তে' গানটি।

'লুক্কাচুপ্পি'র গান পঞ্চমে!

কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননের 'লুক্কা চুপ্পি' ছবির গান 'কোকা কোলা' এই মুহূর্তে নেট দুনিয়ায় গুগল সার্চের ক্ষেত্রে রয়েছে পঞ্চম স্থানে। প্রসঙ্গত, বলিউড থেকে এই গানটিই রয়েছে সবচেয়ে আগে। ষষ্ঠস্থানে রয়েছে নন ফিল্ম অ্যালবামের গান ' গোরি তেরি চুনরিবা লাল লাল রে'।

'আঁখ মারে' ঘিরে সার্চ

রণবীর সিং অভিনীত 'সিম্বা' ছবির গান 'আঁখ মারে ' রিমিক্স ও ২০১৯ সালে সার্চ এর তালিকায় ছিল। এই গান ছিল ৮ নম্বরে। অন্যদিকে সাত নম্বরের স্থানটি দখল করে 'পল পল দিলকে পাস' গানের রিমিক্স।

শেষ দুইয়ে কারা?

২০১৯ সালের শেষ দুই নম্বরে রয়েছে 'পায়লিা বজনি লাডো পিয়া' গানটি। অন্যদিকে, অরবিন্দর খাইরা, জানি , বি প্রাকের পপ অ্যালবামের গান ' ক্যায়া বাত অ্যয়' রয়েছে দশম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+