২০১৯ দুর্গাপুজো: নুসরত-মিমির সঙ্গে শুভশ্রীর যোগ্য সঙ্গত! ভাইরাল 'আসে মা দুর্গা সে' ভিডিও

২০১৯ দুর্গাপুজো: নুসরত-মিমির সঙ্গে শুভশ্রীর যোগ্য সঙ্গত!

গতবারের মতো এবারেও দুর্গাপুজো ঘিরে আসছে টলিউডি চমক। ফের তারকাদের সঙ্গে নিয়ে এবারেও আসতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন বিজ্ঞাপনী ভিডিও। গতবছর, সৌরভ গঙ্গোপাধ্য়ায় থেকে জিৎ গঙ্গোপাধ্যায়দের দেখা যায় সেই বিজ্ঞাপনী ভিডিওতে। সঙ্গে ছিলেন শুভশ্রী, মিমি। আর এবারেও শুভশ্রী-মিমি রয়েছেন ভিডিওতে। সঙ্গে রয়েছেন নুসরত জাহান।

২০১৯ দুর্গাপুজো: নুসরত-মিমির সঙ্গে শুভশ্রীর যোগ্য সঙ্গত! ভাইরাল আসে মা দুর্গা সে ভিডিও

বসিরহাটের সাংসদ নুসরত জাহান, আর যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে। স্ক্রিন থেকে অফস্ক্রিনে নুসরত ও মিমিকে বহুবার দেখে অভ্যস্ত ভক্তরা। এছাড়াও রাজনীতির ময়দানে বিভিন্ন সময়ে মিমি ও নুসরতকে একসঙ্গে দেখা গিয়েছে। এবার এই দুই সাংসদের সঙ্গে দেখা যেতে চলেছে অভিনেত্রী শুভশ্রীকেও। সেই ভিডিও-র প্রথম ঝলক প্রকাশ্যে এলো এই ভিডিওতে।

সবমিলিয়ে এবারের পুজোয় তিন বঙ্গ-ললনাকে সঙ্গে নিয়ে ফের নতুন চমক দিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এই প্রথমবার এক স্ক্রিনে শুভশ্রী, মিমি ও নুসরতকে দেখা যেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+