২০১৯ দুর্গাপুজোয় সম্মুখ সমরে দেব-কোয়েল! তারকাদের 'রণমূর্তি'র ঝলক দেখুন ভিডিওতে

ক্যালেন্ডার জাানান দিয়ে দিয়েছে, আর মাত্র একমাস! তারমধ্যেই সেরে ফেলতে হবে পুজোর কেনাকাটা।

ক্যালেন্ডার জাানান দিয়ে দিয়েছে, আর মাত্র একমাস! তারমধ্যেই সেরে ফেলতে হবে পুজোর কেনাকাটা। আর এই সমস্ত আয়োজনের মধ্যেই কখন যেন সময় এসে পড়বে, বাজবে ঢাক, কাশের বনের মধ্যে দিয়ে বনেদী বাড়ির দালানে প্রবেশ করবে দুর্গা প্রতিমা, আর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো আরও একবার হইহই করে শুরু হয়ে যাবে। পুজো মানেই একাধিক প্ল্যান! ঠাকুর দেখা, অঞ্জলি, খাওয়া দাওয়ার সঙ্গে ফিল্ম দেখতে যাওয়ার প্ল্যানও সঙ্গে রাখে বাঙালি। আর বাঙালি দর্শককে তাক লাগাতে ২০১৯ সালের দুর্গাপুজোতে আসছে বাংলার দুই মেগাস্টারের ছবি । একদিকে কোয়েলের 'মিতিন মাসি', অন্যদিকে দেবের 'পাসওয়ার্ড'।

'পাসওয়ার্ড'-এর টিজার

পুজোর মেজাজে এক্কেবারে রণমূর্তি নিয়ে হাজির হতে চলেছেন বাংলার মেগাস্টার দেব। অনলাইন অপরাধ নিয়ে গল্প সাজিয়ে আসছে দেবের পরবর্তী ছবি ' পাসওয়ার্ড'। ছবির দ্বিতীয় টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। দেব ছবিতে রয়েছেন এক ইন্টালিজেন্স পুলিশ অফিসারের চরিত্রে। দেব ছাড়াও ছবিতে রয়েছেন রুক্মিনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়। পুজোর মধ্যে ২ রা অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবি।

'মিতিন মাসি'র টিজার

'মেয়েছেলে নয় বলুন মহিলা', টিজারের শুরু থেকেই সংলাপে , অ্যাকশনে মাত করেছেন কোয়েল মল্লিক। ২০১৯ সালের দুর্গাপুজোয় তিনি এবার 'রণং দেহি' মেজাজ নিয়ে ধরা দেবেন সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট চরিত্র মিতিন মাসির ভূমিকায়। আগামী ২ রা অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবি।

পরমব্রতর 'সত্যান্বেষী ব্যোমকেশ' এর টিজার

পুজোর আসর জমাতে আসছেন আরও দুই তারকা। রুদ্রনীল ও পরমব্রত। এবার 'অঞ্জন দত্তের ব্যোমকেশ' হিসাবে উঠে আসছেন পরমবর্ত চট্টোপাধ্যায়। আর সঙ্গে অজিত হিসাবে থাকছেন রুদ্রনীল। পুজোয় এবার আসছে, ' সত্যান্বেষী ব্যোমকেশ'। মুক্তি পেল ছবির টিজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+