ঐশ্বর্যের সঙ্গে প্রেম নিয়ে বিবেকের টুইট থেকে কঙ্গনা-হৃতিক পর্ব! ২০১৯ -এ কোন 'গসিপ'-এ বুঁদ রইল বলিউড

বছরের সঙ্গে সঙ্গে বলিউড ক্যালেন্ডারেও একাধিক খবর জায়গা করে নিয়েছে । ২০১৯ সালের শেষে এসে একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউডের সবচেয়ে বড় 'বিতর্ক' গুলিকে। বিবেক ওবেরয় থেকে কঙ্গনা রানাউত, একাধিক তারকা এই গোটা বছর ধরে খবরের মধ্যে ছিলেন। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন খবর২০১৯ সালে বলিউডের আনাচে কানাচে আলোচনার মধ্যে আসে।

নরেন্দ্র মোদীর বায়োপিক বিতর্ক

নরেন্দ্র মোদীর বায়োপিক বিতর্ক

বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদীর বায়োপিক ঘিরে বছরের শুরুতেই বিতর্ক তৈরি হয়। লোকসভা ভোটের আগে এই ফিল্মের মুক্তি নিয়ে রীতিমতো তোলপাড় হয় গোটা দেশে। শেষে ভোটের আগে ছবির মুক্তি আটকে যায়।

 'পাণিপত ' নিয়ে বিতর্ক

'পাণিপত ' নিয়ে বিতর্ক

অর্জুন কাপুর ,সঞ্জয় দত্ত অভিনীত 'পাণিপত' ছবিটি ঘিরেও রীতিমতো তোলপাড় হতে শুরু করে। সেখানে এক রাজপুত রাজার চরিত্রকে বিকৃত করে দেখানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এরপরই ছবি নিষিদ্ধ করার ডাক দেওয়া হয় রাজস্থানের বেশ কিছু সংগঠনের তরফে।

বৃদ্ধের চরিত্রে অভিনয় ঘিরে বিতর্ক

ছবি 'সান্ড কি আঁখ' -এ তাপসী পান্নু ও ভূমি পেডনেকরকে কাস্ট করা নিয়ে বলিউডে বিতর্ক চরম পর্যায়ে পৌঁছে যায়। সোনি রাজদান ও নীনা গুপ্তা মনে করেছিলেন যে 'সান্ড কি আঁখ ' ছবিতে তাঁদের সুযোগ পাওয়া উচিত ছিল। আর তা না হওয়ায় টুইটে মত প্রকাশ করে বিতর্ক চড়িয়ে দেন দুই অভিনেত্রী।

পাকিস্তানে বন্ধ ভারতীয় ছবি

পাকিস্তানে বন্ধ ভারতীয় ছবি

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পাকিস্তান সরকারের তরফে সমস্ত বলিউড তথা ভারতীয় ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেখানে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সিরিয়ালের।

 'মণিকর্ণিকা' বিতর্ক

'মণিকর্ণিকা' বিতর্ক

রানি লক্ষীবাঈয়ের জীবনের ওপর আধারিত 'মণিকর্ণিকা' ছবি নিয়েও বছরের প্রথমভাগে ব্যাপক বিতর্ক হয়। ছবি গিরে রাজপুত কার্নি সেনা বিক্ষোভ প্রদর্শন করতেই ছবির অভিনেত্রী কঙ্গনা রানাউত জানান, তিনিও রাজপুত, ফলে বিতর্ক তৈরি করে কোনও লাভের লাভ হবেনা। এদিকে, ছবির শ্যুটিং মাঝপথে ছেড়ে পরিচালকের চলে যাওয়ার পর বাকি ছবি কঙ্গনাই পকিচালনা করেন। সেই ঘটনা ঘিরেও বিতর্ক কম হয়নি!

 কঙ্গনা বনাম হৃতিকের পরিবার

কঙ্গনা বনাম হৃতিকের পরিবার

কঙ্গনার সঙ্গে অভিনেতা হৃতিকের পরিবারে সমস্যা ২০১৯ সালেও অব্যাহত ছিল। হৃতিকের বোন সুনয়নার সঙ্গে সাংবাদিক সাহিলের বিয়ে নিয়ে রোশন পরিবারে ব্যাপক তুলকালাম হয়। সেই সময় সুনয়নার পাশে ছিলেন কঙ্গনা। এই নিয়েই ফের একবার কঙ্গনার সঙ্গে হৃতিকের ঠান্ডা লড়াই তুঙ্গে ওঠে।

বিবেক ওবেরয়ের টুইট ঐশ্বর্যকে নিয়ে

বিবেক ওবেরয়ের টুইট ঐশ্বর্যকে নিয়ে

বিবেক ওবেরয় নিজের প্রাক্তন বান্ধবী ঐশ্বর্যকে নিয়ে একটি টুইট করেন। যেখানে ঐশ্বর্যর বয়ফ্রেন্ডদের নিয়ে একটি নিম্ন রুচির কথা বলা হয়। সেই টুইট ঘিরে তুমুল শোরগোল হয় বলিউডে।

 'কবীর সিং' বিতর্ক

'কবীর সিং' বিতর্ক

'কবীর সিং' নিয়ে রীতিমতো বিতর্ক বাঁধে। ছবিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে বিতর্ক বাঁধে। কারণ ছবিতে দেখানো হয়েছে যে কবীর সিং নিজের গার্ল ফ্রেন্ডকে থাপ্পড় মারছেন। যা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+