বিরিয়ানি থেকে সিঙাড়া, এই ২০ জন বলিউড তারকাদের প্রিয় খাবার কি জেনে নিন

২০ জন বলিউড তারকাদের প্রিয় খাবার

বলিউড তারকাদের খাবারের প্রতি ঝোঁক থাকলেও নিজেদের ফিট ও স্লিম রাখতে তাঁরা অনেক মেপে খাওয়া দাওয়া করে থাকেন। তবে তাঁদেরও অনেক প্রিয় খাবার রয়েছে যা তাঁদের সামনে রাখা হলে ডায়েট ভুলে সেই খাবার অনায়াসে খেয়ে নেবেন। সেরকমই বলিউডের ২০ জন তারকা মনপসন্দ খাবারের তালিকা তুলে ধরা হল।

সলমন খান–বিরিয়ানি

সলমন খান–বিরিয়ানি

খাবারের মশলা ও গন্ধের জন্য ভারতের মধ্যে সেরা কুইজিন হল উত্তর ভারতের খাবারের। আর বলিউডের সল্লু মিঞা তথা সলমন খানের প্রিয় খাবার হল বিরিয়ানি। তবে কোনও দোকানের নয়, বরং মা সলমার হাতে তৈরি বিরিয়ানি পছন্দ। এর পাশাপাশি সলমন কাবাব ও মোদক খেতেও ভালোবাসেন।

সোনম কাপুর–পাওভাজি

সোনম কাপুর–পাওভাজি

সকলেই জানেন যে সোনম কাপুর কতটা চকোলেট খেতে ভালোবাসেনন। তবে তিনি স্বীকার করেছেন তাঁর পছন্দের খাবার হল পাওভাজি। সোনম পুরোদস্তুর পাঞ্জাবি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি খাবার সর্ষে ইলিশ ও ছোলার ডাল খেতেও ভালোবাসেন।

বিপাশা বাসু–বাঙালি খাবার

বিপাশা বাসু–বাঙালি খাবার

একমাত্র অভিনেত্রী যিনি তাঁর সংস্কৃতির খাবার খেতেই পছন্দ করেন তিনি হলেন বিপাশা বাসু। ভারতে ভাতে মাছে পরিচিত বাঙালি পরিবারে গড়ে উঠেছেন বিপাশা তাই সম্পূর্ণ বাঙালি কাবার খেয়েই তিনি অভ্যস্ত। তিনি ভাত খেতে ভীষণ ভালোবাসেন।

ক্যাটরিনা কাইফ–আইসক্রিম

ক্যাটরিনা কাইফ–আইসক্রিম

সবসময় সুন্দর দেখতে লাগার চক্করে তারকারা অনেক সময়ই তাঁদের প্রিয় খাবার খাওয়া ছেড়ে দেন। কিন্তু ক্যাটরিনা প্রকাশ্যেই স্বীকার করেছেন যে তিনি মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসেন। তাঁর প্রিয় আইসক্রিম ও দারচিনির রোল।

 হৃত্ত্বিক রোশন –সিঙাড়া

হৃত্ত্বিক রোশন –সিঙাড়া

প্রত্যেক ভারতীয়দের প্রিয় স্ন্যাক্স সিঙাড়া। ব্যতিক্রম নন কৃশ তারকা হৃত্ত্বিক রোশনও। সিঙাড়া এতটাই প্রিয় হৃত্ত্বিকের তিনি তা একবারে ১২টা খেয়ে নিতে পারেন।

 প্রিয়াঙ্কা চোপড়া–মকাইয়ের রুটি ও সর্ষে শাক

প্রিয়াঙ্কা চোপড়া–মকাইয়ের রুটি ও সর্ষে শাক

গায়িকা ও অভিনেত্রী পিগি চপস তাঁর খাওয়া দাওয়া নিয়ে যথেষ্ট সচেতন। নিজের শরীর ঠিক রাখতে প্রিয়াঙ্কা চোপড়া পাখির মতো খাবার খেয়ে থাকেন। তবে তিনি স্বীকার করেছেন যে তিনি খেতে ভালোবাসেন এবং তাঁর মকাইয়ের রুটি ও সর্ষে শাকের মতো পাঞ্জাবি খাবারের প্রতি আকর্ষণ রয়েছে। আন্তর্জাতিক খাবারের মধ্যে তিনি লসাঙ্গা খেতে খুব পছন্দ করেন।

 শাহিদ কাপুর–চাইনিজ খাবার

শাহিদ কাপুর–চাইনিজ খাবার

শাহিদ কাউর খেতে যেমন ভালোবাসেন তেমনি রান্না করতেও পটু। তবে দুঃখের বিষয় তিনি নিরামিশাষী, তবে তাঁর চাইনিজ খাবারের ওপর দুর্বলতা রয়েছে এবং তিনি ইটালিয়ান খাবার খেতেও পছন্দ করেন। বর্ষার মরশুম এলেই তিনি এক প্লেট সিঙাড়া বা তেলেভাজার সঙ্গে গরম মিষ্টি চা চাই।

দীপিকা পাড়ুকোন–ইডলি

দীপিকা পাড়ুকোন–ইডলি

দক্ষিণ ভারতে জন্ম ও গড়ে ওঠার কারণে দীপিকার প্রথম পছন্দ ইডলি এবং সিফুড। তবে তিনি সেভ পুরি খেতেও খুব ভালোবাসেন।

 অনুষ্কা শর্মা–বাটার চিকেন

অনুষ্কা শর্মা–বাটার চিকেন

নিজের স্লিম-ট্রিম চেহারাকে বজায় রাখার পেছনে অনুষ্কা শর্মার খুব কঠিনভাবে নিজের প্রিয় খাবারগুলিকে ছেড়েছেন। যার মধ্যে অন্যতম হল তাঁর প্রিয় বাটার চিকেন। তবে তিনি মাংসের পদ খেতে ভালোবাসেন, বিশেষ করে তা যদি তাঁর মায়ের হাতে তৈরি হয়।

করিনা কাপুর–ইটালিয়ান খাবার

করিনা কাপুর–ইটালিয়ান খাবার

করিনা কাপুর তসন ছবির জন্য নিজের জিরো ফিগার করে দেওয়ায় সমালোচকদের কাছে নিন্দিত হয়েছিলেন। তবে তিনি দারুণভাবে ইটালিয়ান খাবারের ভক্ত। বিশেষ করে পাস্তা ও পিৎজ্জা। সাধারণত তিনি স্যালাড ও জুস খেয়েই বেঁচে রয়েছেন তবে তিনি মাঝে মাঝেই বাড়িতে তৈরি পাস্তা সঙ্গে গর্গোনজোলা চিজ দিয়ে খান।

 শাহরুখ খান–গ্রিলড চিকেন

শাহরুখ খান–গ্রিলড চিকেন

শাহরুখ খান নিজের খাওয়া দাওয়ার প্রতি খুবই যত্নশীল। তিনি নিয়মিত জিম করার পাশাপাশি তেল জাতীয় খাবার একেবারেই খান না। তবে তাঁর প্রিয় খাবার হল গ্রিলড চিকেন, যা তাঁর রোজের খাবারের তালিকায় থাকে।

 অক্ষয় কুমার–গ্রিন থাই কারি

অক্ষয় কুমার–গ্রিন থাই কারি

প্রথম জীবনে অভিনেতা অক্ষয় কুমার থাইল্যান্ডের একটি রেস্তোরাঁতে কাজ করতেন। সেখানেই তিনি প্রথমবার খেয়েছিলেন। গরম, মশলাদার ভারতীয় খাবারের পাশাপাশি তিনি থাই গ্রিন কারিও খুব পছন্দ করেন।

সঞ্জয় দত্ত–চিকেন টিক্কা

সঞ্জয় দত্ত–চিকেন টিক্কা

সঞ্জয় দত্তের প্রিয় খাবারের মধ্যে চিকেন টিক্কা সবচেয়ে প্রিয়। তিনি বাড়িতে বা শুটিংয়ে থাকলে এই খাবার তাঁর টিফিন বক্সে থাকবেই।

 সানি দেওল–মেথি পরোটা

সানি দেওল–মেথি পরোটা

সুঠাম দেহের অধিকারি সানি দেওলের মতো পাঞ্জাবিদের ঘিয়ে ভাজা ওপরে মাখন দেওয়া পরোটাই যে প্রথম পছন্দ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি চিকেন ও দুগ্ধজাত খাবার খেতে বেশ ভালোবাসেন। যদিও অভিনেতা সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন। সানির প্রিয় খাবার হল মেথি পরোটা ও লাউয়ের সবজি।

 মাধুরি দীক্ষিত–ক্রিম দেওয়া মাছ

মাধুরি দীক্ষিত–ক্রিম দেওয়া মাছ

মারাঠি অভিনেত্রী মাধুরি দীক্ষিতের মাছের প্রতি ভালোবাসা কারোর অজানা নয়। এমনকী অভিনেত্রী নিজে একটি মাছ রান্না করেন যা তাঁরও খুব প্রিয়, তা হল ক্রিম ফিস। সহজে তৈরি করা যায় এবং স্বাদও অসাধারণ। অনলাইনে যার রেসিপি পাওয়া যাবে।

 আরবাজ খান–মটন পায়া

আরবাজ খান–মটন পায়া

দক্ষিণ ভারতের জনপ্রিয় মাংসের পদ মটন পায়া খেতেই বেশি পছন্দ করেন আরবাজ খান। এমনকী তিনি প্রত্যেক মিলের সঙ্গেই এটা খান।

 আমির খান–মোগলাই খাবার

আমির খান–মোগলাই খাবার

মোগলাই খাবার খেতেই বেশি পছন্দ করেন থ্রি ইডিয়টের আমির খান। বিরিয়ানি থেকে মটন রোগান জুস, বাদশাহি চিকেন সবই পছন্দের তালিকায় রয়েছে আমিরের।

অমিতাভ বচ্চন–ঢেঁড়শের তরকারি

অমিতাভ বচ্চন–ঢেঁড়শের তরকারি

এলাহাবাদের বাসিন্দা হওয়ার জন্য বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের প্রিয় খাবার ঢেঁড়শের তরকারি ও মুগ ডাল। তিনি শুটিংয়ের সময়ও এই খাবার খেতেন।

 রনবীর কাপুর–জংলী মটন কারি

রনবীর কাপুর–জংলী মটন কারি

রাজা-মহারাজার যখন জঙ্গলে শিকারে যেতেন তখন বন্য প্রাণীদের মেরে তাদের পুড়িয়ে খেতেন। জংলী মটন কারি সেই ধরনের একটি পদ, যা প্রিয় রনবীর কাপুরের, বিশেষ করে সেটা যখন তাঁর ঠাকুমা বানাতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+