রজনী-ধমাকায় 'মেগা ব্লকবাস্টার' '২.০'! বক্স অফিসের পরিসংখ্যানে অসামান্য চমক

দক্ষিণের 'থালাইভা' ঝড়ে আপাতত কাবু বলিউড! মুক্তির ১ দিনের মাথায় ১০০কোটির ক্লাবে চলে যায় রজনীকান্ত- অক্ষয় কুমার অভিনীত ছবি '২.০'। আর তারপর থেকে ক্রমাগত রেকর্ডের পথে এগিয়ে চলেছে এই ফিল্ম।

দক্ষিণের 'থালাইভা' ঝড়ে আপাতত কাবু বলিউড! মুক্তির ১ দিনের মাথায় ১০০কোটির ক্লাবে চলে যায় রজনীকান্ত- অক্ষয় কুমার অভিনীত ছবি '২.০'। আর তারপর থেকে ক্রমাগত রেকর্ডের পথে এগিয়ে চলেছে এই ফিল্ম। রজনীর স্টারডম, ফিল্মের স্পেশ্যাল এফেক্ট, অক্ষয়ের অভিনয়কে ইউএসপি করে বক্স অফিস আপাতত তুলকালাম করে রেখেছে শঙ্কর পরিচালিত এই ছবি।

রজনী-ধমাকায় মেগা ব্লকবাস্টার ২.০! বক্স অফিসের পরিসংখ্যানে অসামান্য চমক

'২.০' এর প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনসের তরফে জানানো হয়েছে ৫ দিনের মাথায় ছবি ঢুকে পড়েছে ৪০০ কোটির ক্লাবে। প্রোডাকশন হাউসের দাবি, এই ফিল্ম আপাতত ২০১৮ সালের অন্যতম মেগা ব্লকবাস্টার। যেখানে বলিউডে একের পর এক 'খান'-দের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, সেখানে ঝড়ের গতিতে ব্যবসা করে যাচ্ছে দক্ষিণী মেগাস্টার রজনীর ছবি। বিষয়টি যে বলিউডকে রীতিমত ভাবাচ্ছে , তা বলাই বাহুল্য। এদিকে, পরিসংখ্যানের দিক থেকে কার্যত নতুন রেকর্ড গ়ড়ার পথে এগিয়ে চলেছে '২.০'।

এদিকে, '২.০' ছবির হিন্দি ভার্সানে সেভাবে ব্যবসায়িক সাফল্য চোখে পড়ছে না। ফিল্ম বাণিজ্য সংক্রান্ত বিশেষজ্ঞদের দাবি দেশের উত্তরের দিক থেকে ক্রমেই ছবির টিকিট বিক্রির পরিমাণ কমে আসছে। তবে দেশের বাইরে ছবির ব্যাবসায়িক উন্নতি ক্রমেই পরিলক্ষিত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+