চন্দননগরে খুনের কিনারা করতে 'আসছে আবার শবর'! পোস্টারে রহস্যের চমক

এবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেই 'শবর' সিরিজের তৃতীয় ছবি 'আসছে আবার শবর' -এর ফার্স্ট লুক প্রকাশ করলেন পরিচালক অরিন্দম শীল।

শবর সিরিজে পর পর ২ টি ছবিতে মাত করেছেন শাশ্বত -অরিন্দম জুটি। পরিচালক হিসাবে যতটা ক্ষুরধার ছিলেন অরিন্দম ততটাই তুখোর অভিনয় ছিল শাশ্বত চট্টোপাধ্যায়ের। এবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেই 'শবর' সিরিজের তৃতীয় ছবি 'আসছে আবার শবর' -এর ফার্স্ট লুক প্রকাশ করলেন পরিচালক অরিন্দম শীল।

চন্দননগরে খুনের কিনারা করতে 'আসছে আবার শবর'! পোস্টারে রহস্যের চমক

হুগলীর চন্দননগরে এক তরউণীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই লাশের পাশে পরে থাকতে দেখা যায় একটি গোলাপী রঙের সাইকেকে। নৃশংস সেই খুনের কিনারা করতে গিয়ে দেখা যায়,এই ঘটনার সঙ্গে হুবহু মিল রয়েছে মহানগর কলকাতার আরেকটি খুনের ঘটনার। আর কাহিনীর ঠিক এই চাঞ্চল্যকর পরিস্থিতিতেই অবতীর্ণ হলেন গোয়েন্দা শবর দাশগুপ্ত। এই অপরাধের গল্প নিয়েই ছবি 'আসছে আবার শবর'। সিনেমার পোস্টারে সাইকেলের ছবি রেখে রহস্য যেন আরও বাড়িয়ে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল।

শবর সিরিজের আগের ছবি 'ঈগলের চোখ' ও 'এবার শবর' মানুষকে থিয়েটারমুখী করেছিল। এর বক্স অফিস কালেকশানও বেশ প্রশংসনীয় ছিল। দুটি ছবিতেই শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনির্বান ভট্টাচার্য ও ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতারা মাত করে দিয়েছিলেন। তৃতীয় ছবিও সেই পথে হাঁটবে সেরকমই আশা দর্শকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+