আসছে 'আরএসএস' -কে নিয়ে নয়া ফিল্ম! বাজেট শুনলে চমকে উঠবেন
'বাহুবলী' এদেশের বক্স অফিসে কী ব্যাপক পরিমাণ বাণিজ্য করেছে তা সকলরই জানা। দেশ ছাড়িয়ে আমেরিকা, চিন প্রভৃতি দেশের বক্স অফিসেও ব্যাপক অর্থ মূল্য়ের বাণিজ্য করেছে 'বাহুবলী ২'।
'বাহুবলী' এদেশের বক্স অফিসে কী ব্যাপক পরিমাণ বাণিজ্য করেছে তা সকলরই জানা। দেশ ছাড়িয়ে আমেরিকা, চিন প্রভৃতি দেশের বক্স অফিসেও ব্যাপক অর্থ মূল্য়ের বাণিজ্য করেছে 'বাহুবলী ২'। সেই বাহুবলী-র স্ক্রিন রাইটার কেভি বিজয়েন্দ্র এবার একটি হিন্দি ছবির স্ক্রিপ্ট লিখতে চলেছেন। যা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সমিতির কথা তুলে ধরবে।

দেশ ও দেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রেক্ষাপটকে তুলে ধরে বহু ফিল্ম এর আগে তৈরি হয়েছে। বহু ফিল্মের মাধ্যমে সরকারি বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই প্রথমবার কোনও রাজনৈতিক শক্তিকে নিয়ে ব্যাপক আয়োজন সহকারে ফিল্ম তৈরি হচ্ছে। কারণ আরএসএস-কে নিয়ে যে ফিল্মটি তৈরি হতে চলেছে তার বাজেট ১৮০ কোটি টাকা। মূলত ছবিতে আরএসএস -এর প্রাপ্তির ধুলি নিয়েই তৈরি হচ্ছে গল্প। পাশাপশি সংগঠনের নেতা ও নীতিকেও এখানে স্বমহিমায় তুলে ধরা হবে বলে খবর।
এম এস গোলওয়াকার, বীর সাভারকার,মোহন ভাগবৎ সহ একাধিক আরএসএস নেতাদের চরিত্রকে ছবিতে ফুটিয়ে তোলা হবে। জানা গিয়েছে, ফিল্মে অভিনয়ের জন্য বলিউডের প্রথম সারির অভিনেতারদের কথা ভাবছেন নির্মাতার। তালিকায় সবচেয়ে আগে নাম রয়েছে অক্ষয় কুমারের। ছবিটি হিন্দিতে তৈরি হলেও,তা তেলুগু, তামিল , কান্নড়ে অনুদিত হবে। সূত্রের দাবিল ছবির গল্পের জন্য যে রিসার্চ টিম তৈরি হয়েছে , তাতে রয়েছেন আরএসএশ প্রধান মোহন ভাগবৎ।












Click it and Unblock the Notifications