কুণাল খেমু থেকে অক্ষয় কুমার, বলিউডের এই ১৭ জন জামাই রাজা ফিল্মি পরিবারের সঙ্গে যুক্ত
বলিউডের এই ১৭ জন জামাই রাজা ফিল্মি পরিবারের সঙ্গে যুক্ত
বলিউডে তারকাদের প্রেম সবসময় হট টপিকের মধ্যে থাকে। যার মধ্যে কিছু প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে আবার কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলিউডে তেমনি রয়েছে কিছু বড় বড় পরিবার, যাদের সঙ্গে অনেক তারকাই যুক্ত হয়ে নতুনভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির মুখরোচক গল্পের তালিকায় যুক্ত হয়েছেন। আমরা আসলে কথা বলছি বলিউডের কিছু জনপ্রিয় জামাই রাজাদের বিষয়ে, যাঁরা বিয়ের পর যুক্ত হয়েছেন বড় পরিবারের সঙ্গে। আসুন সেরকমই কিছু ১৭ জন জামাই রাজার ব্যাপারে জেনে নেওয়া যাক।

কুণাল খেমু
অভিনেতা কুণাল খেমু মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের ছোট মেয়ে সোহা আলি খানকে বিয়ে করার পর নবাব পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান।

আয়ুশ শর্মা
বলিউডের সুপারস্টার সলমন খানের ছোট বোন অর্পিতা খানের সঙ্গে বিয়ের পর বলিউড পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় আয়ুশ শর্মার। অর্পিতা খান সলমন খানের কুড়িয়ে পাওয়া বোন।

কুণাল কাপুর
কুণাল কাপুর বিয়ে করেন তাঁর লেডিলাভ নয়না বচ্চনকে, যিনি অমিতাভ বচ্চনের ছোট ভাই অজিতাভ বচ্চনের মেয়ে। এই বিয়ে কুণালকে বচ্চন পরিবারের জামাই বানিয়ে দেয়।

অক্ষয় কুমার
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কল খান্নার সঙ্গে বিয়ে করেন অক্ষয় কুমার।

ধনুশ
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে বিয়ে করেন এই দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধনুশ।

সইফ আলি খান
অভিনেতা রনধীর কাপুর ও ববিতার কনিষ্ঠ মেয়ে করিনা কাপুরকে বিয়ে করে সইফ আলি খান কাপুর বংশের জামাই রাজা হন।

অজয় দেবগণ
অভিনেত্রী তনুজা ও পরিচালক সোমু মুখার্জির বড় মেয়ে কাজলকে বিয়ে করে বাঙালি পরিবারের জামাই হন অজয় দেবগণ।

ফরদিন খান
৭০ যুগের অভিনেত্রী মুমতাজের মেয়ে মাতাশা মাধওয়ানির সঙ্গে বিয়ে করেন ফরদিন খান।

কুমার গৌরব
কিংবদন্তী অভিনেতা রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরবের সঙ্গে বিয়ে হয় সুনীল দত্ত ও নার্গিসের কন্যা নম্রতা দত্তের সঙ্গে। এর অর্থ হল সঞ্জয় দত্ত সম্পর্কে শ্যালক হন কুমার গৌরবের।

হৃত্ত্বিক রোশন
বলিউডে সবুজ চোখের হ্যান্ডসাম হাঙ্ক তথা রাকেশ রোশনের পুত্র হৃত্ত্বিক রোশন বিয়ে করেন অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজান খানকে। যদিও সেই বিয়ে টেকেনি।

অতুল অগ্নিহোত্রী
অভিনেতা অতুল অগ্নিহোত্রী বিয়ে করেন সলিম খানের কন্যা ও সলমন খানের বোন আলভিরা খানকে।

ভারত তাখতানি
হেমা মালিনী ও ধর্মেন্দ্রর বড় কন্যা এষা দেওল বিয়ে করেন ভারত তাখতানিকে।

বৈভব বোহরা
হেমা মালিনী ও ধর্মেন্দ্রর ছোটকন্যা আহনা দেওল বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী বৈভব বোহরাকে।

ভারত সাহানি
দিল্লির ব্যবসায়ী ভারত সাহানি বিয়ে করেন নীতু কাপুর ও ঋষি কাপুরের কন্যা ঋদ্ধিমাকে, তিনিও কাপুর পরিবারের জামাই রাজা হন।

আনন্দ আহুজা
অনিল কাপুর ও সুনীতা কাপুরের আদরের কন্য সোনম কাপুরকে বিয়ে করে কাপুর পরিবারের জামাই হন আনন্দ আহুজা।

শরমন জোশী
শরমন বলিউডের জনপ্রিয় ভিলেন প্রেম চোপড়ার জামাই। তিনি প্রেম চোপড়ার মেয়ে প্রেরণাকে বিয়ে করেছেন।

নিখিল নন্দা
ব্যবসায়ী নিখিল নন্দা অমিতাভ ও জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতা বচ্চনকে বিয়ে করে ববচ্চন পরিবারের বড় জামাই হয়েছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications