(ছবি) ২০১৫ সালে হলে দেখার মতো ১৫ ছায়াছবির তালিকা

২০১৪ সালটা বলিউডের ভালই কেটেছে। এবার পালা ২০১৫ সালের। এবছরও বেশ কয়েকটি বড় বলিউড ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবছর যে ছবিগুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার মধ্যে সলমন খানের বজরঙ্গী ভাইজান অন্যতম। সলমনের ছবি এমনিতেই বক্স অফিসে ভাল ব্যবসা করে। তার উপর এই ছবিতে সলমনের দুটি হিট জুটি রয়েছে। এক হল এক থা টাইগারের পরিচালক কবির খান তো অন্যজন বডিগার্ড-এর অভিনেত্রী করিনা কাপুর। এই ছবি ২০১৫ সালে ভাল ব্যবসা করবে বলেই মনে করছে বলিউডের একাংশ।

সলমন থাকলে পিছিয়ে নেই শাহরুখও। এই বছরই শাহরুখের ফ্যান ছবিটি মুক্তি পাওয়ার কথা। এছাড়াও এই তালিকায় রয়েছে রণবীর কাপুরের দুটি ছবি। একটি তামাশা ও অন্যটি জগ্গা জাসুস। প্রথমটিতে রণবীর যেখানে নিজের প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে অভিনয় করছেন সেখানে দ্বিতীয় ছবিটিতে রণবীরকে দেখা যাবে তাঁর লেডি লাভ ক্যাটরিনার সঙ্গে।

তাহলে আসুন দেখে নেওয়া যাক ২০১৫ সালে বলিউডের সেরা ১৫ কোন ছবিগুলি

তেভর

তেভর

অভিনয়ে অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহা, কাদের খান, মনোজ বাজপেয়ী। মুক্তি পাবে ৯ জানুয়ারি।

শামিতাভ

শামিতাভ

অভিনয়ে অমিতাভ বচ্চন, ধনুষ, অক্ষরা হাসান। মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি

রয়

রয়

অভিনয় রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন রামপাল। মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।

বদলাপুর

বদলাপুর

অভিনয়ে বরুণ ধাওয়ান, নাওয়াজুদ্দিন সিদ্দিকি, হিমা কুরেশি, ইয়ামি গৌতম, বিনয় পাঠক, দিব্যা দত্ত প্রমুখ।মুক্তি ২০ ফেব্রুয়ারি।

ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি

ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি

অভিনয় সুশান্ত সিং রাজপুত, স্বস্তিকা মুখোপাধ্যায় প্রমুখ। মুক্তি পাবে ১০ এপ্রিল।

ফ্যানটম

ফ্যানটম

অভিনয়ে সইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ। মুক্তি পাবে ৩ এপ্রিল।

পিকু

পিকু

ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, ইরফান খান প্রমুখ। মুক্তি পাবে ৩০ এপ্রিল।

বম্বে ভেলভেট

বম্বে ভেলভেট

অভিনয়ে রণবীর কাপুর, অনুষ্কা শর্মা, করণ জোহর, রবিনা টন্ডন , কে কে মেনন প্রমুখ। মুক্তি পাবে ১৫ মে।

এবিসিডি ২

এবিসিডি ২

অভিনয়ে বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, প্রভুদেবা, লরেল গবলিয়েট, পুনীত পাঠক প্রমুখ। মুক্তি পাবে ২৬ জুন।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

অভিনয়ে সলমন খান ও করিনা কাপুর। মুক্তি পাবে ১৭ জুলাই।

ফ্যান

ফ্যান

অভিনয় শাহরুখ খান ও ইলিয়ান ডিক্রুজ। মুক্তি পাবে ১৪ আগস্ট।

জগ্গা জাসুস

জগ্গা জাসুস

অভিনয়ে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ, গোবিন্দা ও আদা শর্মা। মুক্তি পাবে ২৮ আগস্ট।

প্রেম রতন ধন পাও

প্রেম রতন ধন পাও

অভিনয়ে সলমন খান, সোনম কাপুর, অনুপম খের, নীল নীতিন মুকেশ, আরমান কোহলি, স্বরা ভাস্কর প্রমুখ। মুক্তি পাবে ১১ নভেম্বর।

বাজিরাও মস্তানি

বাজিরাও মস্তানি

অভিনয়ে রণবীর সিং, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, তনভি আজমি প্রমুখ। মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

তামাশা

তামাশা

অভিনয়ে রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, সলমন খান। মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+